
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেক্স: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। পালপাড়া যোগদা সৎসঙ্গ মহাবিদ্যালয়ে নব নির্বাচিত বিধায়ক সম্বর্ধনা ও কলেজের এনএসএস ইউনিট কর্তৃক বনমহোৎসব কর্মসূচি পালিত হয় বুধবার। কলেজের পক্ষে বিধায়ক উত্তম বারিক’কে পুষ্পস্তবক,উত্তরীয়, মানপত্র ও স্মারক তুলে দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।ছিলেন পটাশপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা বেরা ও সহ-সভাপতি পীযুষ কান্তি পন্ডা ,প্রবীণ অধ্যাপক তুষার চক্রবর্তী, টিচার্স কাউন্সিলের সম্পাদক অধ্যাপক কৃষ্ণাবাসু ঠাকুর, আই কিউ এ সি কো-অর্ডিনেটর অধ্যাপক ড: অনিরুদ্ধ সিনহা, অধ্যাপক মৃনালকান্তি দে, চিস্তপুর-২ পঞ্চায়েত প্রধান আনন্দ সাউ, পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষ আহাদ আলী ও মুক্তি রঞ্জন বেরা প্রমুখ। সভায় পৌরোহিত্য করেন কলেজ অধ্যক্ষ ড:প্রদীপ্ত কুমার মিশ্র। এ দিন কলেজের এন এস এস ইউনিটের পক্ষে বনমহোৎসব কর্মসূচিতে কলেজ ক্যাম্পসে বৃক্ষরোপণ করে অনুষ্ঠানের উদ্বোধন করেন তরুণ বিধায়ক উত্তম বারিক, এই পর্বে সমস্ত অতিথিদের সঙ্গে উপস্থিত ছিলেন বিভাগীয় অধ্যাপক সুজিত কুমার মন্ডল, ভূপেন মন্ডল, শেখ মনিরুল ইসলাম, গ্রন্থাগারিক সত্যব্রত সাহু প্রমুখ।অধ্যক্ষ তার বক্তব্যে এলাকার গৌরবোজ্জ্বল এই শিক্ষা প্রতিষ্ঠানের শ্রী বৃদ্ধিতে এখন কি কি আশু করনীয় তার প্রসঙ্গ তুলে বিধায়কের সহযোগিতা চান।বিধায়ক তার বক্তব্যে বলেন- সহযোগিতার অনুরোধ নয়, এটা আমার কর্তব্যের বিষয়। তিনি আগামী প্রজন্মের যোগ্য উত্তরাধিকার তৈরীতে এবং শিক্ষা প্রতিষ্ঠানের অতীত গৌরব রক্ষায় সর্বোত সহযোগিতার আশ্বাস দেন।শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান কলেজ পরিচালনা কমিটির সম্পাদক শীতল চন্দ্র দে।