গৌরীশংকর মহাপাত্র : দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।এগরা-২এর মঞ্জুশ্রী অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পঞ্চায়েত সংলগ্ন মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয় বুধবার। বেনিফিসারীদের হাতে ৩টি ক নারিকেল ও ১টি লেবু মোট ৪টি করে চারা তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিধায়ক তরুণ কুমার মাইতি। উপস্থিত ছিলেন দলের ব্লক সভাপতি স্বরাজ খাঁড়া,পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান, অঞ্চল তৃণমূল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্রীপতি প্রধান, মঞ্জুশ্রী পঞ্চায়েত প্রধান পূর্ণিমা মাইতি, দলের ব্লক সম্পাদক রাজকুমার দুয়ারী প্রমুখ।সভায় সভাপতিত্ব করেন অঞ্চল যুব তৃনমূল সভাপতি নিধুরাম গিরি। উদ্বোধক তার বক্তব্যে জানান পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং সবুজায়নের লক্ষ্যে দলের যুব শাখার এমন কর্মসূচি,অনুষ্ঠানে ১৫০ জনকে ৪টি করে ফলের চারা গাছ তুলে দেওয়া হচ্ছে। কাজগুলি পরিচর্যার মধ্য দিয়ে বাঁচিয়ে রাখার শপথ নিতে হবে। একসময় এই গাছ অর্থ উপার্জনের উৎস হবে। যুব শাখার এমন উদ্যোগের প্রশংসা করেন। কাজের মধ্য দিয়ে দলকে সংগঠিত করতে উপস্থিত সদস্যদের পরামর্শ দেন, তিনি পাশে থাকার পরামর্শ দেন। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান দলের অঞ্চল যুব সহ সভাপতি চন্দন জানা।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *