গৌরীশংকর মহাপাত্র:দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।ভগবানপুর-২এর মাধবপুর বিজেপি কার্যালয় পশ্চিম মন্ডলের কার্যকারী সভা অনুষ্ঠিত হয় বুধবার।এই কার্যাকারিনী সভায় উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব তথা কাঁথি সাঙ্গঠনিক জেলার অবজারভার মলয় সিনহা, সাধারণ সম্পাদক অসীম মিশ্র, তাপস দোলাই ও সুদাম পন্ডিত, জেলার আমন্ত্রিত সদস্য অশ্বিনী জানা, ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি ,ভগবানপুর -১ দক্ষিণ মণ্ডল সভাপতি দেবব্রত কান্ডার, পশ্চিম মণ্ডল সভাপতি শুভাশীষ মাইতি, মণ্ডল জি এস বুদ্ধদেব প্রধান, এবং মণ্ডল পদাধিকারী ও শক্তিকেন্দ্র প্রমুখ। সভায় অংশগ্রহণ করেন মোর্চা সভাপতি ও সাধারণ

    সম্পাদকগণ এবং বুথ সভাপতি গণ। বিধায়ক জানান- সভায় সাংগঠনিক আলোচনায় বিগত দিনের গৃহীত সিদ্ধান্ত সমূহ কতটা কার্যকর করা গেছে, কোথায় করা সম্ভব হয়নি? কেন কার্যকর করা গেলনা ? তা নিয়ে আলোচনা হয়। বুথের তৃণমূল স্তর পর্যন্ত দলীয় কর্মকাণ্ড বিস্তৃতি নিয়ে আলোচনা, পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত চিন্তাভাবনা ও আলোচিত হয়।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *