
প্রদীপ কুমার গোল: দৈনিক আবেশভূমি ডেস্ক :নন্দীগ্রাম: পূর্ব মেদিনীপুর।বিধানসভা নির্বাচনের পূর্বে ভারতীয় জনতা পার্টির যোগদান মেলায় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মু যোগদানের যে ঝড় উঠে ছিল তাতে এক শ্রেণীর রাজনীতিক ধারনা করে ছিলেন নির্বাচনের পর হয় তো তৃণমূল কংগ্রেস দল টা আর থাকবে না। কিন্তু নির্বাচনের ফল ঘোষণা হতেই সব মীরাক্কেল ঘটতে থাকে। বিজেপিতে যোগ দেওয়া দলবদলু তৃণমূল কংগ্রেস কর্মীরা ধীরে ধীরে নিজের পুরানো দলে ফিরতে চেয়ে স্থানীয় নেতাদের সঙ্গে আলাপ আলোচনা শুরু করেন। আবার আদি বিজেপির অনেক নেতা কর্মী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ দলবদলু নেতাদের ব্যবহারে দল ছাড়ার জন্যে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির কাছে আবেদন করেন।নন্দীগ্রাম-২ ব্লকের টাকাপুরা বাজারে আজ বুধবার বিকেলে এক যোগদান সভায় বিজেপির মন্ডল সম্পাদক স্বরূপ দাসের নেতৃত্বে প্রায় ১৫০ এর আধিক নেতাকর্মী এবং সিপিএমের প্রাক্তন প্রধান সুনীতি মাইতির নেতৃত্বে বেশ কিছু বাম কর্মী মৎস মন্ত্রী অখিল গিরি ও নন্দীগ্রাম-২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহাদেব বাগ এর হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলেনেন।তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে স্বরূপ দাস বলেন- আমরা যে নেতাদের দুর্ব্যবহারে বিজেপি করতাম আজ সেই সব নেতা বিজেপিতে মুখ্য। অনেক দুঃখ কষ্ট সহ্য করে মার খেয়ে ঘর ছাড়া হয়ে দলটা করেছিলাম।তৃণমূলের নন্দীগ্রাম-২ব্লক সভাপতি মহাদেব বাগ বলেন- আমাদের কাছে আরো বহু বিজেপি নেতা কর্মী দলে আসার আবেদন করেছেন। আমরা জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলে ঠিক করবো।মৎস মন্ত্রী অখিল গিরি বলেন- নেত্রী বলেছেন ভুলে যাব আমার নাম, ভুলবো নাকো নন্দীগ্রাম। নন্দীগ্রাম যে ভুল করেছে,সেই ভুল যাতে আর না হয় তার জন্যে সবাই কে ঐক্য বদ্ধ হতে হবে।
