
প্রদীপ কুমার গোল: দৈনিক আবেশভূমি ডেস্ক :নন্দীগ্রাম:পূর্ব মেদিনীপুর। নিন্ম চাপের জেরে অবিশ্রান্ত বৃষ্টি, নিমেষে ডুবল নন্দীগ্রাম-১ও২ ব্লক এলাকা।ডুবে গেল বীজ তলা,নতুন রোযা জমিন,পুকুর ,ভেড়ি।জল থই থই ঘর বাড়ি, এর পর কাটল সপ্তাহ। নদী তীরবর্তী এলাকা থেকে জল নামলেও নন্দীগ্রামের দুটি ব্লকের কালিচরণপুর,মহেশপুর,রায়নগর,হাবিববার,বনশ্রীগৌরী, জাামতলা,আমদাবাদ, সাতেঙ্গাবাড়ি, আমড়াতলা,জয়েনপুর, ভেটুরিয়া, চারগোলিয়া প্রভৃতি এলাকায় বেহাল নিকাশি ব্যবস্থার জন্যে এখনো জলের তলায়। নন্দীগ্রাম-১ব্লকের টেঙ্গুয়া খালের উপর চৌমুখীতে ও মহম্মদপুরে ব্রীজ নির্মাণের সেন্টারিং না খোলায় জল নিকাশে বড় বাধা।নন্দীগ্রাম-২ব্লকের হিজলি টাইডাল ক্যানেলের মধ্যে মানুষ মাছের জাল পেতে রাখায় সেখানেও জল বাধা প্রাপ্ত হচ্ছে।
নন্দীগ্রাম -১ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েতের উপর দিয়ে বেলাউদয় খাল পূর্বে সামসবাদ পঞ্চায়েত হয়ে কালিচরণপুর পঞ্চায়েতের গড়চক্রবেরিয়ার উপর দিয়ে হলদি নদীতে মিশেছে। এই খাল টি সামসবাদের পর প্রায় 
সিপিএমের যুব সংগঠনের জেলা সম্পাদক পরিতোষ পট্টনায়ক বলেন- শাসক দলের নেতারা এখন কে বড় নেতা হবেন তারই প্রতিযোগিতায়। এলাকা ডুবুক আর ভাসুক তাদের কোন হেলদোল নেই। নিকাশি সংস্কারের নামেও কাঠ মানি খেয়েছে।বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রলয় পাল তীব্র সমালোচনা করে বলেন- এরা সর্বত্রই কাঠ মানি খেয়ে নিয়েছে উন্নয়ন হবে কি করে। নিকাশি বন্ধ হয়ে বন্যা হলেই ওদের আরো চুরি করতে সুবিধা হয় বলে তিনি অভিযোগ করেন।
