দৈনিক আবেশভূমি ডেস্ক:নন্দীগ্রাম:পূর্ব মেদিনীপুর।চন্ডীপুর ব্লকের নরেন্দ্র কুমার স্মৃতি নেতাজী সারদা শিশু মন্দির ও চাকনান তরুণ দলের রজত জয়ন্তীবর্ষ উপলক্ষে বছরভর নানান সামাজিক অনুষ্ঠান শুরু হয়েছে। সেই সূত্র ধরে আজ ৬ আগস্ট একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে ১৯ মহিলা সহ মোট ৮১ জন রক্তদান করে।তমলুক জেলা হাসপাতাল ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করে।চাকনান তরুণ দল সূত্রে খবর রজত জয়ন্তীবর্ষে বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে,রক্তদান তারই অঙ্গ।

                     এটি ২২তম রক্তদান শিবির। আগামী ৩ সেপ্টেম্বর চক্ষু পরীক্ষা শিবির এবং অক্টোবরে মরণোত্তর চক্ষু ও দেহ দানের কর্মসূচি।
    রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিধায়ক সোহম চক্রবর্তী।তিনি স্বেচ্ছা সেবী সংগঠন গুলিকে আরো বেশি করে সামাজিক কাজে এগিয়ে আসার আহবান জানান। প্রাক্তন বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্য(কাবলু) বর্তমানে অতিমারীতে এই ধরনে সমাজ কল্যাণ মূলক প্রয়াসের প্রশংসা করেন, চন্ডীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি অপর্ণা ভট্টাচার্য আরো বেশি করে মহিলাদের অংশগ্রহনের আহবান জানান। রক্তদাতাদের একটি করে ফলের চারা ও বেডসিট উপহার দেওয়া হয়।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *