গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।এগরা মহাকুমা শাসকের সভাগৃহে এগরা মহাকুমা হাসপাতাল রোগী কল্যাণ সমিতির প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয় শুক্রবার। আলোচনায় উপস্থিত ছিলেন মহকুমা শাসক অরূপ দত্ত, বিধায়ক তরুণ কুমার মাইতি, রোগী কল্যাণ সমিতির সভাপতি শল‍্যচিকিৎসক ডা: বাদল অশ্রু ঘাটা, সিদ্দেশ্বর বেরা, হাসপাতাল সুপার রঞ্জন রায়সহ বিভিন্ন আধিকারিকগন। স্থির হয় হাসপাতাল অভ্যন্তরের ড্রেন সমস্যা সমাধানে নজর দেওয়া, হাসপাতালের জায়গা চিহ্নিত করন ও যথাযথ সংরক্ষণ ,হাসপাতালের জায়গা অবরোধমুক্ত করা, মহকুমা হাসপাতালের পুরানো বিল্ডিংয়ের প্রসূতি বিভাগের অপারেশন থিয়েটার একতলায় থাকায় ডেলিভারি শেষে দোতালার প্রসূতি বিভাগে পেসেন্ট নিয়ে যাওয়ার সমস্যা নিয়ে আলোচনা হয়, এক্ষেত্রে দ্রুত লিফ্ট অথবা র‍্যাম্পের জন্য প্রশাসনিক উদ্যোগ নেওয়া প্রয়োজনে বিভাগীয় উর্ধ্বতনের দৃষ্টি গোচর করা, ৩২ জন অস্থায়ী কর্মীর বেতন এম জি এন আর ই জি এস স্কীমের শ্রমমূল্য ধরে বেতন প্রদান, ল্যাট্রিনের শেড সংস্কার, প্রসূতি বিভাগের সেডেরর ব্যবস্থা, পুরোনো গাড়ি গুলিকে পূর্বের মতন গ্রামীণ এলাকায় থেকে পরিষেবা দেওয়ার ব্যবস্থা, হাসপাতালে প্রয়োজনীয় নার্সের সংখ্যা ১৬৫ অথচ কর্মরত ১০৫ ছুটি ছাটা নিয়ে প্রকৃত পরিষেবায় ৯৫। দ্রুত নার্সিং স্টাফ নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং তিন মাস অন্তর প্রশাসনিক সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *