
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুরআগামী ২০ শে আগস্ট ইসলামিক রীতিতে তাদের জাতীয় উৎসব মহরম। এই উৎসব ঘিরে এক প্রশাসনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় শুক্রবার।এগরা ঝাঁটুলাল হাই স্কুলের এই সভায় উপস্থিত ছিলেন থানার সবকটি শরাহ কমিতির সঙ্গে বিধায়ক তরুণ কুমার মাইতি, এগরা থানার আই সি মৌসুম চক্রবর্তী, এগরা-১এর বিডিও সুমন ঘোষ, এগরা পৌরসভার প্রশাসনিক প্রধান স্বপন কুমার নায়ক, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক প্রমুখ। সিদ্ধান্ত হয় কোভিড বিধিকে প্রধান্য দিয়ে যে যার ধর্মীয় অনুষ্ঠান যথাযথ ভাবে পালন করবে। গুরুত্ব দিতে হবে পারস্পরিক দূরত্ব বজায় রাখাকে, জমায়েত এড়ানোসহ নিয়ন্ত্রিত শব্দ বিধি মেনে মাইক ব্যবহারে জোর দেওয়া হয়। উপস্থিত সকলে এমন সিদ্ধান্তে সহমত পোষণ করেন এবং প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেন।
