নিজস্ব সংবাদ দাতা:দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।ঔকাঁথি শহরের সত্য সাঁই সেবা সদন নামের বেসরকারী হাসপাতাল ( নার্সিং হোম) রাজ্য সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী প্রকল্পের নথিভূক্ত হওয়া সত্বেও সাধারণ রোগীদের হয়রানি করে চলছে। স্বাস্থ্য সাথী প্রকল্পের সুযোগ সুবিধা প্রদান তো দূরের কথা গরীব রোগীদের কাছ থেকে প্রতিদিন ২৫ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত নগদে অাদায় করছেন ।গত ২৪ শে জুলাই সন্ধ্যায় এগরা-১ ব্লকের সাহাড়া অঞ্চলের দক্ষিণ শীপুর গ্রামের মহামায়া পাহাড়ী(৪৬) প্রবল শ্বাসকষ্ট জনিত কারণে এই হাসপাতালে ভর্তি করা হয়। রোগীর স্বামী অনন্ত পাহাড়ী’কে নার্সিং হোম থেকে বলা হয় প্রতিদিন ২৫ হাজার টাকা দিতে হবে।রোগীর অাত্মীয় স্বজন স্বাস্থ্য সাথী কার্ড দেখিয়ে চিকিৎসার জন্য ছাড়ের অাবেদন করেন।টাকা নিয়ে দর কষাকষির ফাঁকে রোগীর অবস্থা ক্রমশ সঙ্কটকজনক হয়ে পড়ে। তখন চিকিৎসা শুরু করার জন্য মহামায়া পাহাড়ী র বাড়ীর লোকজন ধার করে ২৪ তারিখে নগদ ২০ হাজার টাকা জমা দেন।পরের দিন ২৫ তারিখে অাবার নার্সিং কতৃপক্ষের চাপে ধার করে নগদে ২০ হাজার টাকা জমা দেন।সবমিলিয়ে রোগীর পরিবার ৪০ হাজার টাকা জমা দেয়। ২৫ তারিখ রাতেই রোগী মহামায়া পাহাড়ী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।রোগীর পরিবার স্বাস্থ্য সাথী প্রকল্পের সুযোগ সুবিধাহেতু টাকা ফেরতের দাবী করেন।নিদেনপক্ষে ২৪ ঘন্টার জন্য ২৫ হাজার টাকা নিয়ে অতিরিক্ত ১৫ হাজার টাকা ফেরতের অাবেদন করেন মৃতার স্বামী। কোন অাবেদনে কর্ণপাত না করে অতিরিক্ত ১০ হাজার টাকা দাবী করে নার্সিং হোম। মহামায়া পাহাড়ী র মৃতদেহ নিয়ে অাত্মীয় স্বজন শীপুরে ফিরে গিয়ে দাহ করেন।মৃতা মহামায়া পাহাড়ী র স্বামী অনন্ত পাহাড়ী গত ২৯ তারিখে কাঁথি পৌরসভায় সরকারী স্বাস্থ্য সাথী প্রকল্পের সুযোগ সুবিধা নস্যাৎ করে ঐ সেবা সদনের বিরুদ্ধে চড়া হারে টাকা নেওয়ার বিরুদ্ধে তদন্ত চেয়ে অভিযোগ করেন। কাঁথি পৌরসভার প্রশাসকমন্ডলীর সদস্য

                    মামুদ হোসেন সরেজমিন তদন্তে সেবা সদনের বিরুদ্ধে অনেকের কাছ থেকে খেয়াল খুশি মত টাকা তোলার অভিযোগ পান। অপর দিকে এই বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে জলাশয় ভরিয়ে বেঅাইনীভাবে নির্মাণের ও অভিযোগ অনেকের। তিনি নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য অাধিকারিককে ই-মেইল বার্তা পাঠিয়ে সত্য সাঁই সেবা কেন্দ্রেের বিরুদ্ধে স্বাস্থ্য সাথী প্রকল্পের সুযোগ সুবিধা প্রদানকে নস্যাৎ করে অতিরিক্ত অর্থ অাদায় করা সহ অন্যান্য অনিয়ম – বেনিয়মের তদন্ত সাপেক্ষে যথাযথ প্রশাসনিক ব্যবস্হা গ্রহণের পাশাপাশি মৃতা মহামায়া পাহাড়ী র পরিবারকে ৪০ হাজার টাকা ফেরৎ ও ক্ষতিপূরণ প্রদানের দাবী জানিয়েছেন।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *