
দৈনিক আবেশভূমি ডেস্ক : নন্দীগ্রাম: পূর্ব মেদিনীপুর।ভোট পরবর্তী হিংসা মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন।যখন কোর্টের নির্দেশে কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল বার বার ছুটছেন নন্দীগ্রামে সরজমিনে সব কিছুই খতিয়ে দেখতে, তখন আবারও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচন ক্ষেত্র নন্দীগ্রামে কর্মীদের মারধরের অভিযোগ বিজেপির। বিজেপির দাবি রানু বারিক তার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে আমদাবাদ-২ গ্রাম পঞ্চায়েতে গেলে পঞ্চায়েত প্রধান সবিতা বারিক দিতে অস্বীকার করেলে রানুদেবী মমতা পাত্র কে জানান। তখন মমতা পাত্র সহ কয়েক জন বিজেপি সমর্থক গ্রাম পঞ্চায়েত প্রধান সবিতা বারিকের কাছে রানু বারিককে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট না দেওয়ার কারন জানতে চান। এমন সময় সত্যজিত শাসমলের নেতৃত্বে কিছু তৃণমূল কংগ্রেসের সমর্থক রানু বারিক,মমতা পাত্র,সহ বিজেপি কর্মীদের মারধর করে বলে অভিযোগ। রানু দেবীরা রিয়াপাড়া হাসপাতালে চিকিৎসা করিয়ে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন।এই প্রসঙ্গে অভিযুক্ত সত্যজিৎ শাসমল বলেন রানু বারিক যখন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আনতে আসেন তখন অঞ্চলে ১৬আগস্ট দুয়ারে সরকারের প্রস্তুতি সভা চলছিল। সেই সময় গ্রাম প্রধান সবিতা বারিক বলেন আগে ট্যাক্স না কাটলে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়া হয় না। 
নন্দীগ্রাম-২ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং নন্দীগ্রাম-২পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মহাদেব বাগ বলেন আমি ব্লকে ছিলাম ঘটনা টা শুনেছি।সঠিক তদন্ত করে জনগনের দাবি যাতে সঠিক ভাবে রূপায়িত হয় সেটা দেখব।
