গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।খেজুরী সমুদ্র উপকূলে ম্যানগ্রোভ রোপন শুরু হল। সমুদ্রের প্লাবন থেকে রক্ষা পাওয়ার জন্য নিজকসবা বন বিভাগ এর অধীন ৮৩ হেক্টর ম্যানগ্রোভ, সিএসবি ১০ হেক্টর, ভেজিটেটিভ বেরিয়ার ৩০কিলো মিটার,  পলি সাইট, গ্রাস নার্সারি,ম্যানগ্রোভ নার্সারি রোপনের শুভ সূচনা হলো। উদ্বোধন করলেন নিজকসবা পঞ্চায়েত উপপ্রধান সমুদ্ভব দাশ এবং নিজকশবা বিট অফিসার সৌরভ কর্মকার। সঙ্গে পঞ্চায়েতের প্রতিনিধিসহ কর্মকর্তা এবং কাজের সঙ্গে যুক্ত সকলে। পাঁচুড়িয়া, দক্ষিণ কলাগাছিয়া, জশুয়া,নানকার গোবিন্দপুর, গোবিন্দপুর, ওয়াশীলচক, মেইদিনগর ও নিজকসবা প্রভৃতি এলাকায় ধারাবাহিকভাবে এই রোপন চলতে থাকবে।আম্ফান ও যশ প্রভৃতি এ জাতীয় ঝড়ের তাণ্ডব ও প্লাবনের হাত থেকে রক্ষা পেতে ম্যানগ্রোভ’ই একমাত্র ভরসা। মানুষের নিরাপত্তার স্বার্থে ম্যানগ্রোভ রোপনের কাজ শুরু হতেই এলাকায় খুশির হাওয়া। উপ প্রধান বলেন যে- নিজেদের স্বার্থে ম্যানগ্রোভ কে বাঁচাবো, রক্ষণাবেক্ষণ করব, সমুদ্রকে দূরে সরাব, এলাকার নিরাপত্তা বজায় রাখব, খেজুরির পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনব।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *