
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক : এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।রামনগর-১এর বাধিয়া, হলদিয়া-২, বসন্তপুর এই তিন পঞ্চায়েতে ১০০ দিনের কাজে গতি আনার লক্ষ্যে এক উন্নয়নী সভা হয় শুক্রবার। আগামী দিনে অন্যান্য পঞ্চায়েত গুলিতে অনুরূপ সভা করা হবে বলে জানান হয়। কি কি কাজ করা জরুরী, ইয়াস বিধস্ত পরিকাঠামো গুলিকে এর মধ্যে সংযুক্ত করে পুনগঠনের কাজের সিদ্ধান্ত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি, পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র ও সহ-সভাপতি নিতাই চরন সার, বিডিও বিষ্ণুপদ রায় প্রমুখ। এই উন্নয়নী সভায় অংশগ্রহণ করেন তিন পঞ্চায়েত প্রধান বাধিয়া-আসমিনা বিবি,হলদিয়া-২ রমিন মহম্মদ, বসন্তপুর- সুস্মিতা কর , অন্যান্য সদস্য, সদস্যা ও আধিকারিক গণ।
