দৈনিক আবেশভূমি ডেস্ক:নন্দীগ্রাম:পূর্ব মেদিনীপুর।পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি,ভ্যাকসিন নিয়ে স্বজন পোষণ, বেহাল নিকাশী’সহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার নন্দীগ্রাম-১ এর বিডি ওর কাছে ডেপুটেশন দেয় নন্দীগ্রাম -১ব্লক সিপিএম এরিয়া কমিটি। বিশাল মিছিল নন্দীগ্রাম পার্টি অফিস থেকে কলেজ হয়ে বিডিও অফিসে পৌঁছায়। সেখানে সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক নিরঞ্জন সিহি বক্তব্যে বলেন- নন্দীগ্রামের ৯৯টি মৌজা যখন প্লাবিত তখন শাসক দলের নেতারা, পঞ্চায়েতের কর্মাধক্ষ্যরা চোখে ঢুলি এঁটে বসে।বাম আমলের তৈরী দীনবন্ধুপুর লকগেট দিয়ে জল নিষ্কাশন হত।যখন অতিবৃষ্টি’তে এলাকা প্লাবিত তখন গেট না খুলে প্রশাসন চুপচাপ। আমফান, ইয়াস ঝড়ের ক্ষতিপূরনে দলবাজি,স্বজন পোষণ এমন কি নিজের দলের লোকের কাছেও ঘুষ নেওয়ার অভিযোগ। বর্তমান নন্দীগ্রামের প্লাবিত এলাকায় চাষ বাস বন্ধ,তাই প্রকৃত ক্ষতিগ্রস্থ কৃষক দের ক্ষতিপূরণের দাবি জানান।ডেপুটেশনে উপস্থিত ছিলেন যুব সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক পরিতোষ পটনায়ক ,এরিয়া কমিটির সম্পাদক মহাদেব ভূইঞ্যা ,যুব নেতা দেবেশ ভূইঞ্যা প্রমুখ।