
নিজস্ব সংবাদ দাতা:দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।পূর্ব মেদিনীপুর জেলার স্বাস্থ্য প্রশাসনকে দুটি স্বাস্থ্য জেলায় ভাগ করা হয়েছে। একটি হল পূর্ব মেদিনীপুর স্বাস্থ্য জেলা(তমলুক) অপরটি নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা। নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার অধীনে কাঁথি মহকুমার ৮ টি( কাঁথি-১, দেশপ্রাণ, কাঁথি-৩, রামনগর-১ ও ২,খেজুরী-১ ও ২ এবং ভগবানপুর-২ ব্লক)ব্লক, কাঁথি পৌরসভা সহ চন্ডীপুর,নন্দীগ্রাম -১ ও ২ ব্লক মিলিয়ে মোট ১১ টি ব্লক ও ১ টি পৌরসভা। পূর্ব মেদিনীপুর স্বাস্থ্য জেলা( তমলুক)এর অধীন হলদিয়া মহকুমার নন্দীগ্রাম-১ ও২ ব্লক বাদ দিয়ে অবশিষ্ট ৩ টি ব্লক ও হলদিয়া পৌরসভা, এগরা মহকুমার ভগবানপুর-১,পটাশপুর-১ ও ২,এগরা-১ ও ২ ব্লক সহ এগরা পৌরসভা ও তমলুক মহকুমার চন্ডীপুর বাদে ৬ টি ব্লক এবং তমলুক ও পাঁশকুড়া পৌরসভা মিলিয়ে ১৪ টি ব্লক এবং ৪ টি পৌরসভা। আবার নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার অধীনে কেবলমাত্র জনস্বাস্থ্য সম্বলিত বিষয়গুলির ক্ষমতা দেয়া হয়েছে। এর ফলে নার্সিংহোম, রোগ নির্ণয় কেন্দ্র ,নার্সিং কলেজ ইত্যাদি নিয়ে অভিযোগ নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার পরিবর্তে এই এলাকার সমস্যা পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরে করতে হবে।এই সমস্ত বিষয়গুলিতে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা ঠুটো জগন্নাথ ।কাঁথি মহকুমার ৮ টি ব্লক ও কাঁথি পৌরসভাকে যেতে হয় নন্দীগ্রাম জেলাস্বাস্থ্য কেন্দ্রে,অথচ কাঁথি ও এগরা মহকুমা র ১৩ টি ব্লক ও ২ টি পৌরসভা কে নিয়ে কাঁথি স্বাস্থ্য জেলা গঠন হওয়াটাই সমীচীন। হলদিয়া ও তমলুক মহকুমার ১২ টি ব্লক ও ৩ টি পৌরসভা নিয়ে পূর্ব মেদিনীপুর স্বাস্থ্য ( তমলুক) জেলা গঠন অনেক বাস্তবসম্মত। পূর্ব মেদিনীপুর স্বাস্থ্য (তমলুক) জেলার এক্তিয়ারে অবশ্য নিজ এলাকার জনস্বাস্থ্য সম্বলিত বিষয় গুলি ছাড়া সমগ্র পূর্ব মেদিনীপুর জেলার ২৫ টি ব্লকের নার্সিং হোম এবং ডায়াগেস্টিক (রোগ নির্নয়) কেন্দ্রের অনুমোদন ও পরিদর্শন, নার্সিং,প্যারামেডিক্যাল সহ অন্যান্য চিকিৎসা সংক্রান্ত পঠনপাঠন ও শিক্ষা কেন্দ্র নজরদারি সহ মেডিক্যাল স্টোর ইত্যাদি পরিষেবা র দায়িত্ব দেওয়া অাছে।ফলশ্রুতিতে নার্সিং হোম, রোগ নির্ণয় কেন্দ্র, নার্সিং কলেজ ইত্যাদি নিয়ে অভিযোগ নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা র পরিবর্তে পূর্ব মেদিনীপুর জেলা(তমলুক) স্বাস্থ্য জেলায় দায়ের করতে হয়। স্বাস্থ্য জেলার এলাকা ভাগ বাস্তবসম্মত নয় অপরদিকে সমগ্র জেলার অভিযোগের যথাযথ প্রশাসনিক ব্যবস্হা নেওয়ার ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর স্বাস্থ্য জেলা প্রশাসনের গদাইলস্করি মনোভাবে সাধারণ মানুষ জেরবার। কাঁথি পৌরসভার প্রশাসকমন্ডলী র সদস্য তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন রাজ্য সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে ই-মেইল বার্তা পাঠিয়ে কাঁথি ও এগরা মহকুমা কে কাঁথি স্বাস্থ্য জেলা গঠন ও ইতিমধ্যে জনস্বাস্থ্য ছাড়া অন্যান্য অভিযোগ এবং পরিষেবা নজরদারির দায়িত্ব ভার নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা র হাতে ন্যাস্ত করার অাবেদন জানিয়েছেন। জনস্বাস্থ্য পরিষেবা একজন দেখবেন অার অন্যান্য পরিষেবা অারেক জন দেখবেন এই দ্বৈততা অাশু নিরসন জরুরী।
