দৈনিক আবেশভূমি ডেস্ক:নন্দীগ্রাম: পূর্ব মেদিনীপুর।নন্দীগ্রাম-১ব্লকের সোনাচুড়ায় চাষের
কাজের সময় হঠাৎ বজ্রপাতে প্রাণ হারায় কৃষ্ণকান্ত জানা(২৪) ও মানস জানা (২৬)নামে দুই জন।এবং আহত এক গৃহবধূক নন্দীগ্রাম সুপার ফেসইলিটিতে চিকিৎসাধীন। জানা গেছে আজ শনিবার বেলা ১১টা নাগাদ নন্দীগ্রাম ১ব্লকের সোনাচুড়ার তালপাটি সংলগ্ন এলাকায় চাষের কাজে বীজ তলা তুলে ট্রলিতে ভরে মাঠে নিয়ে যাওয়ার সময় হঠাৎ বাজ পড়ে ।স্থানীয় লোকজন নন্দীগ্রাম সুপার ফেসিলিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন, বিদ্যুতের ঝলকানি তে পাশের এক গৃহবধূ আহত হয়।সে নন্দীগ্রাম সুপার ফেসিলিটিতে চিকিৎসাধীন। সমাজ সেবী সঞ্জয় ভূঞ‍্যা বলেন- মানস এবং কৃষ্ণকান্ত সম্পর্কে কাকা ভাইপো।দুজনে চেন্নাই তে রাজমিস্ত্রীর কাজ করতো, লকডাউনে কাজ হারিয়ে গ্ৰামে এসে চাষের কাজ করতো। দুজনেই সংসারে একমাত্র উপার্জনশীল।দুজনের একছেলে একমেয়ে বর্তমান।এই ঘটনায়  সোনাচুড়া এলাকায় শোকের ছায়।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *