গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।এগরা-২ এর সর্বোদয় অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দলীয় সম্মেলন ও বিধায়ক সংবর্ধনার আয়োজন হয় আজ শনিবার। আটবাটি অন্নপূর্ণা বিদ‍্যামন্দিরে আয়োজিত সর্বোদয় অঞ্চল তৃণমূলের সম্মেলনে বিধায়ককে পুষ্পস্তবক, উত্তরীয়, মানপত্র ও স্মারক দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন দলের এগরা-২ সভাপতি স্বরাজ খাঁড়া, অঞ্চল সভাপতি সত্যরঞ্জন দাস, সর্বোদয় পঞ্চায়েত প্রধান অন্নপূর্ণা মাইতি ও উপ-প্রধান পূর্ণেন্দু শেখর দাস, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ শ্রাবন্তী দাস,কার্যকরী সভাপতি লাল্টু, মহিলা শাখার রুমা মন্ডল ও কল্পনা পন্ডা প্রমুখ। এ দিনের সভায় অঞ্চলের ১৩ টি বুথের সভাপতি সম্পাদক ও মহিলা যুবসহ সমস্ত শাখা সংগঠনের প্রতিনিধি অংশগ্রহণ করেন। বিধায়ক তার বক্তব্যে দলকে সংগঠিত করা, প্রতিটি সদস্যকে দলীয় শৃঙ্খলাকে মান‍্যতা দেওয়া, মানুষের সঙ্গে জন সংযোগ বৃদ্ধি করা, দুয়ারের সরকার কর্মসূচিতে যাতে বুথের পরিবারগুলি চাহিদা মত সুযোগ-সুবিধার।আওতায় আসতে পারে তার ব‍্যবস্থা করা, দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা বলেন। আগামীদিনে পঞ্চায়েতের ১৩ টি সংসদ বিরোধী শূন্য করা যায় সেই লক্ষ্যে জনসংযোগ বাড়ানোর পরামর্শ দেন। শেষে কোভিড বিধিকে মান‍্যতা দিয়ে সম্মেলন সফল করায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান অঞ্চল যুব সভাপতি রঞ্জন দাস।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *