গৌরীশংকর মহাপাত্র : দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।এগরা বিধানসভার কসবা এগরা পঞ্চায়েতের হরিচক গ্ৰামে শনিবার সম্প্রতি মৃত তপন খাটুয়ার বাড়ি যান বিধায়ক তরুণ কুমার মাইতি। মৃতের পরিবারে  তার স্ত্রী স্বর্ণলতা ,বাবা ধনঞ্জয়, কাকা বেনীমাধব খাটুয়াদের সাথে  সৈজন‍্য সাক্ষাৎকার করেন ও সমবেদনা জানানোর পাশাপাশি তাঁর পরিবার যাতে দ্রুত সুবিচার পায়,ঘটনায় যুক্ত সে যে দলের হোক  সে যাতে  সাজা পায় ,পরিবার যাতে সমস্ত রকম সুযোগ সুবিধা পায় তা দেখার আশ্বাস দেন। সঙ্গে উপস্থিত পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান হরিপদ দাসকে দেখতে তিনি নির্দেশ দেন। সঙ্গে ছিলেন দলের ব্লক সভাপতি জেড়থান পঞ্চায়েতের উপ প্রধান বিজন বিহারী সাউ, পঞ্চায়েত সমিতির সভাপতি আমিয় রাজ ,স্থানীয় পঞ্চায়েত সদস্য ও অন্যান্য নেতৃত্ব। প্রসঙ্গত কয়েক দিন আগে রাতে নিখোঁজ তপন খাটুয়ার মৃত দেহ সকালে স্থানীয় পুকুর পাড়ে দেখতে পায় গ্ৰামের লোকেরা। পুলিশ মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে তদন্তে নামে। এখনও ময়না তদন্তের রিপোর্ট বা প্রাথমিক ভাবে খুনের প্রমাণ সামনে আসে নি।এই অস্বাভাবিক মৃত্যু ঘিরে তৈরী হয় বিজেপি তৃণমূলের চাপান উতোর। বিজেপির দাবি তাদের সক্রিয় সমর্থককে রাতের অন্ধকারে রাজনৈতিক কারনে খুন করা হয়েছে। তৃণমূল এই মৃত্যুর দায় অস্বীকার করে প্রকৃত কারন সন্ধানে পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রথম দিন থেকে। কাল শনিবার বাড়ি গিয়ে বিধায়ক মৃতের পরিবারকে সর্বোত সহযোগিতার আশ্বাস দেন। এ দিকে আজ রবিবার রাজ‍্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মৃত দলীয় সমর্থকের বাড়ি যাওয়ার ঘোষণায় রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *