
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।পূর্ব মেদিনীপুর জেলা ট্রেকার ওয়েলফেয়ার ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষে এগরা ও পটাশপুরের বিধায়ককে সম্বর্ধনা জ্ঞাপন করে রবিবার। এগরা অ্যাসোসিয়েশন কার্যালয়ে বিধায়ক তরুণ কুমার মাইতি ও বিধায়ক উত্তম বারিককে পুষ্পস্তবক, উত্তরীয়, মানপত্র ও স্মারক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। সভায় পৌরোহিত্য করেন সংস্থা স্থায়ী সভাপতি সুভাষ প্রামানিক। উপস্থিত ছিলেন এগরা-২পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান,তৃণমূল কংগ্রেসের শহর সহ-সভাপতি দেবাশীষ জানা, কাঁথি কোর্টের আইনজীবী দেবজ্যোতি মাইতি, এগরা মহাকুমা পরিবহন ইউনিয়নের সভাপতি চন্দ্রশেখর রায়, টাওয়ার শ্রমিক সংগঠনের সেক সুরজ আলি প্রমুখ ।শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সংস্থা সম্পাদক মানস বেরা। বিধায়কগণ করোনা পরিস্থিতির মধ্যে আর্থিক ক্ষতি সত্বেও ট্রৈকার অ্যাসোসিয়েশন তাদের পরিষেবা দিয়ে মানুষের পাশে থাকায় তাদের প্রসংশা করেন। আগামী দিনে সংস্থার পাশে থাকার আশ্বাস দেন।
