
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।পূর্ব মেদিনীপুরের এগরা-১এর কশবা এগরার হরিচকে মৃত বিজেপি কর্মীর বাড়িতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যান রবিবার। মৃত কর্মী তপনের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন শেষে পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক সহায়তা তুলে দিয়ে পাশে থাকার আশ্বাস দেন। চেক দিয়ে রাজ্য সরকার ও পুলিশী নিষ্কৃয়তার অভিযোগ এনে বলেন- আটদিন আগে খুন হয়ে যাওয়া বিজেপি কর্মীর এফ আই আর এখনও তৈরি করেনি পুলিশ, শুরু হয়নি তদন্ত ও, উকিল এনে এফ আই আর তৈরি করে খুনের মামলা শুরু হয়েছে। মাননীয়ার পুলিশের কাছে আর কি আশা করা যায়, এদের সি আই ডি দিয়ে ও কিছু হবে না। তিনি মৃত বিজেপি কর্মীর পরিবারের পাশে থেকে তদন্তের আশ্বাস দেন। এদিন শুভেন্দু বলেন নিহত তপনের কাকা আমাদের দলের একনিষ্ঠ কর্মী, সেইমতো কাকাকে লক্ষ্য করে ভাইপো তপন দলের সঙ্গে যুক্ত হয়। সে দলের বুথ কমিটির সদস্য ও। হঠাৎ করে সে নিখোঁজ হয় সোমবার রাতে,পরিবারের লোকেরা আত্মীয় পরিজনের বাড়ি খোঁজ নিয়ে তাকে পায়নি। মঙ্গলবার সকালে বাড়ি থেকে দূরে একটি পুকুর পাড়ে তার মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ তুলে নিয়ে গিয়ে ময়না তদন্তের পাঠায়। তিনি এও বলেন ভোট পরবর্তী অশান্তির যে মামলা চলছে সেই মামলাতে এই হত্যা ও যাতে সংযোজিত হয় তা নিয়ে আমাদের αআইনজীবীদের সঙ্গে পরামর্শ চলছে। এদিন তিনি মাননীয়ার পুলিশের ভূমিকা ও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলেন রাজ্যে ভোট পরবর্তী হিংসার বলি ৫০, এখানে ২৪ ঘন্টার মধ্যে মামলা শুরু করে তদন্তে নামা উচিৎ ছিল তা করে নি, রাজ্যের পুলিশ সরকারের দলদাস। উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃত্ব যুব মোর্চার সভাপতি অরূপ দাশ, সাংসদ প্রতিনিধি আশীষ নন্দ , দুই সাধারণ সম্পাদক অসীম মিশ্র, সুদাম পন্ডিত প্রমুখ। এই ঘটনা প্রসঙ্গে এগরার বিধায়ক তরুণ মাইতির প্রতিক্রিয়া শুভেন্দু বাবু রাজনীতির জন্য এসব বলছেন ।পরিবারের তরফে এগরা থানায় শনিবার অভিযোগ দায়ের হয়েছে, সেখানে কোথাও তৃণমূলের নাম নেই, অজ্ঞাত পরিচয় বলে অভিযোগ দায়ের করা হয়েছে। আমি পুলিশের আই সি কে বলেছি, অপরাধী যেই হোক, চিহ্নিত করে গ্রেফতার করুন। শুভেন্দু বাবু এসে বলছেন রাজনৈতিক হিংসার কথা, তপন বাবু বুথ স্তরের কর্মী। কার্যত যেখানে মৃত্যু সেখানে গিয়ে খুনের প্রসঙ্গ টেনে তালিকায় বৃদ্ধির কর্মসূচি নিয়েছেন।