
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।কবিগুরু রবীন্দ্রনাথের ৮১ তম প্রয়াণ দিবস সারাদেশের সঙ্গে বালিঘাই জগন্নাথজীউ সেবা সমিতি কোভিদ বিধি মেনে পালন করে রবিবার। কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্থা কর্ণধার আশীষ ধাওয়া। সেবা সমিতি পরিচালিত “জগন্নাথ কলা কেন্দ্র” ছাত্র-ছাত্রী, শিক্ষিকাগণ ও সংযুক্ত ক্লাব কর্তৃপক্ষ নাচ,গান, আবৃত্তি ও কথায় কবিকে স্মরণ করেন। সংস্থার পক্ষ্যে সম্পাদক আশীষ ধাওয়া ধনেশ্বরপুর সংগঠনীশক্তি সংস্থা কে ২০ হাজার, উত্তর এরেন্দা হরি মন্দির সংস্থাকে-১০হাজার, তাজপুর মাতৃ শক্তি ক্লাব কে-১০হাজার এবং দাউদপুর শিবালয় মন্দির কমিটি কে-১০ হাজার টাকার চেক তুলে দিয়ে সহায়তা করেন। স্বাগত ভাষণে বলেন- ১৫ ই আগস্ট হবে সংযুক্ত ৫৯টি ক্লাবগুলিকে নিয়ে স্বাধীনতা দিবস উদযাপন, ৫ই সেপ্টেম্বরে ব্লকের শিক্ষকদের নিয়ে শিক্ষক দিবস পালন ও হাজার দু:স্থ ছাত্র ছাত্রীদের আর্থিক সহায়তা দান,১৫ই সেপ্টেম্বর ৩০০ জনের মেগা রক্তদান ও ১৫ দিনের লীগ টুর্ণামেন্টের শুভ উদ্বোধন যার প্রথম পুরষ্কার ১লক্ষ এবং দ্বিতীয় পুরষ্কার ৮০হাজার। এরপর মধ্যাহ্নভোজ শেষে তিনি করোনার তৃতীয় ঢেউ প্রতিরোধে রথের মেলার খরচ থেকে প্রাথমিক ভাবে যে ১২হাজার পরিবারের দুয়ারে জগন্নাথ জীউ সেবা সমিতির যে কর্মসূচি মত সামগ্ৰী বিতরণের কথা ঘোষণা করেন। এতে এগরা-২এর দেশবন্ধু, মঞ্জুশ্রী, বাথুয়াড়ী, বিবেকানন্দ ও দুবদা পঞ্চায়েতের গ্রাম গুলির সঙ্গে সহযোগী ৫৯ টি ক্লাব পার্শ্ববর্তী ৪টি গ্রাম গুলিতে যাওয়ার পরিকল্পনা মত স্বাস্থ্য কিট বিতরণ হয়। প্রতি গ্রামে ১০০ পরিবারে যাওয়া, প্রতি পরিবারের ৫ জনের জন্য স্বাস্থ্য কিট হিসেবে মাক্স, স্যানিটাইজার, সাবান, ব্লীচিং, চুন ও সচেতনতার জন্য হ্যান্ডবিল দেওয়া হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে যারা সামগ্ৰী নিতে পারলেন না তাদের সময়মত নেওয়ার কথা বলেন। সভায় পৌরোহিত্য করেন সংস্থা সভাপতি অম্বিকেশ মহাপাত্র, ছিলেন সহ-সভাপতি জাতীয় শিক্ষক অমিয় বরণ ভৌমিক ও অহীন্দ্র নারায়ন রায়, সহ-সম্পাদক জন্মেঞ্জয় প্রধান, বিরোজা প্রধান প্রমুখ। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ক্লাব সম্পাদক আশীষ ধাওয়া।