
প্রকাশ কর: দৈনিক আবেশভূমি ডেস্ক :ঘাটাল:পশ্চিম মেদিনীপুর। ঘাটাল মহকুমার অন্তর্গত গোপীনাথপুর গ্রামে এবং খড়ার পৌরসভার ৭ নং ওয়ার্ডে রবিবার” অপরাজেয়” স্বেচ্ছাসেবী সংগঠন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সভাপতি চিত্ততোষ পয়ড়্যা, অরিজিৎ জানা, সমর বড়দোলই, প্রশান্ত মাঝি হীরালাল বাকলি,সন্তু ডোগরা প্রমুখ। ১১৫টি পরিবারের হাতে মুড়ি,বিস্কুট,চানাচুর, মুসুর ডাল,সোয়াবিন, হলুদ,আলু ও পেঁয়াজ ইত্যাদি ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। এদিনের ত্রাত শিবিরের যাবতীয় খরচ বহন করেন সদস্যা হাসিনা খান। সদস্যা গৃহবধূ হাসিনা খান একজন উদার, নিঃস্বার্থ, মানবসেবায় নিবেদিতপ্রান সমাজসেবী। হাসিনা জন্মসূত্রে চন্দ্রকোনার পিয়ারডাঙ্গা , বিবাহসূত্র দাসপুরের গৃহবধূ।স্বামী ইনকাম ট্যাক্স অফিসার। কার্যনির্বাহী সদস্য প্রশান্ত মাজী ও সমর বড়দোলাই জানান,হাসিনা খানের মতো সমাজসেবীকে “অপরাজেয়” সংগঠনের সঙ্গে পেয়ে তাঁরা গর্বিত। এদিনের অপরাজেয়-এর কর্মসূচিতে স্থানীয়ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেনগোপীনাথপুরের রণজিৎ ঘোষ,রাহুল মুরমু,কমল বিশ্বাস,খড়ারের শ্যামল ডোগরা, সন্তু ডোগরা প্রমুখ।
