গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।মুগবেড়িয়া বই মেলা কমিটি ও ভূপতি নগর সাহিত্য সংস্কৃতি পরিষদের যৌথ উদ্যোগে ভারত ছাড়ো আন্দোলনের ৮০তম দিন পালন উপলক্ষে আলোচনা এবং মুগবেড়িয়াস্হিত বিভিন্ন মনীষীর মর্মর মূর্তিতে ( মুকুন্দরাম, ক্ষুদিরাম, শহিদ বেদি, নেতাজী, বিদ্যাসাগর, নজরুল ) মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনে দিনটি যথাযথ ভাবে উদযাপিত হয়। উপস্থিত ছিলেন বই মেলা কমিটির সভাপতি ডা.ভবানী শঙ্কর দাস, সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি আঞ্চলিক ইতিহাস গবেষক মন্মথনাথ দাস, সম্পাদক কবি অজিত কুমার জানা, শচীন জানা,বিশ্বরঞ্জন পাত্র,ভূদেব প্রধান, সুদেব সাহু, বিবেকানন্দ শাসমল, শঙ্কর চন্দ্র ঘোড়ই প্রমুখ। স্বাধীনতা আন্দোলনে ৯ই আগস্টের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।স্হানীয়দের উপস্থিতি লক্ষণীয়। আগামী প্রজন্মের কাছে দিনটির তাৎপর্য তুলে ধরতে এই অনুষ্ঠান অত‍্যন্ত প্রাসঙ্গিক।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *