দৈনিক আবেশভূমি ডেস্ক: নন্দীগ্রাম: পূর্ব মেদিনীপুর।১৯৪১এর ৭আগস্ট বৃহস্পতিবার সমস্ত রকম চেষ্টার অবসান। রোগগ্ৰস্ত রবীন্দ্রনাথ জীবন যুদ্ধে পরাস্ত হলেন।শ্রাবনের আকাশ ভাঙা বৃষ্টির জলে বিদায় নিলেন বিশ্বের বরেণ্য কবি রবীন্দ্রনাথ।রাখীপূর্ণিমায় ঠাকুর বাড়িতে ঘনিয়ে এল ঘোর অমানিশা।আজ ২২শ্রাবণ নন্দীগ্রামে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে।সকালে নন্দীগ্রাম সোশ্যাল কালচারাল সংস্থার উদ্যোগে নন্দীগ্রাম ব্রজমোহন তিয়ারী শিক্ষা নিকেতনের পাশে রবীন্দ্র মূর্তির পাদদেশে রবীন্দ্রস্মরণ অনুষ্ঠান হয়।

    .   রবীন্দ্রনাথের জীবনী নিয়ে আলোকপাত করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কবি রনেন্দ্র নাথ দাস। তিনি বলেন বর্তমান সময়ে রবীন্দ্রনাথ বড় প্রাসঙ্গিক।
    স্বরচিত কবিতা পাঠ,রবীন্দ্র সঙ্গীত ,আবৃত্তি প্রভৃতির মধ্যদিয়ে বিশ্ব কবিকে স্মরণ করে নন্দীগ্রাম লেখক শিল্পী সম্মেলনী। ফাল্গুনী মাইতি,পলি পড়ুয়া,বন্দনা দের কন্ঠের গান সবাইকে মুগ্ধ করে।বিকালে নন্দীগ্রাম-২এর মনোহরপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে কবি অশোক জানার পরিচালনায় রবীন্দ্রস্মরণ অনুষ্ঠানে বৃক্ষরোপনও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়।উপস্থিত ছিলেন কবি ও উদ্ভাস পত্রিকার সম্পাদক প্রাক্তন গ্রন্থাগারিক গুরুপদ জানা।
    অতিমারী পরিস্থিতির কারণে বিভিন্ন বিদ্যালয়ের রবীন্দ্র মূর্তিতে মাল্য দানের মধ্যেই তাকে স্মরণ করেন বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানিয়েছেন।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *