
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।এগরা শহীদ স্মরণ কমিটির উদ্যোগে ৮০ তম ভারত ছাড়ো আন্দোলন দিবস উদযাপন হয় সোমবার।এগরা দীঘা মোড় শহীদ পার্কে এই সভায় সভাপতিত্ব করেন কমিটির সহ-সভাপতি সুকুমার রায়। সঙ্গীত পরিবেশন করেন কবি সুরকার সাহিত্যিক হেমন্ত কুমার মাইতি।শহীদ স্তম্ভে মাল্যদান করেন সম্পাদক কিশোর বসু। বীরেন্দ্রনাথ শাসমলের মূর্তিতে মাল্যদান করেন সদস্য ডা: এন কে প্রধান,স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন কমিটির সদস্য হরেন্দ্রনাথ মাইতি, নেতাজীর মূর্তিতে মাল্যদান করেন সদস্য আশীষ দাস। বক্তব্য রাখেন পলাশ আচার্য ,সনাতন মান্না, হরেন্দ্রনাথ মাইতি, এনসিপি’র বরুন গিরি এবং এস ইউ সি আইর জগদীশ সাউ প্রমূখ। ভারতছাড়ো আন্দোলনের সমর্থনে দীর্ঘ বক্তব্য রাখেন কিশোর বসু সুকুমার রায় হরেন্দ্র নাথ মাইতি প্রমুখ। কমিটির স্থায়ী সভাপতি প্রাক্তন মন্ত্রী প্রবোধচন্দ্র সিংহ দুরাভাষে অনুষ্ঠানের সাফল্য কামনা করেন।
