গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। কবিগুরু রবি ঠাকুরের ৮১ প্রয়ান দিবসে ছিল রবিবার। চলে যাওয়ার ৮০ বছর পর আজও তিনি রয়েছেন বাঙালির হৃদয় জুড়ে সকলের অনুভূতির সঙ্গে জড়িয়ে রবীন্দ্রনাথ। সংক্রমণ, লকডাউন

    মানুষকে ঘরবন্দী করলেও আটকাতে পারেনি তাদের সাংস্কৃতিক চর্চা কে। সামাজিক দূরত্ব বজায় রেখে কোভিড বিধি মেনে রবিবার এগরার ব‍্যতক্রমিক সাহিত্য চর্চা কেন্দ্র “কথা ছন্দ”এর নিজস্ব ভবনে এক অভিনব রাবিন্দ্রীক সন্ধ্যার সাক্ষী থাকল এগরা কাঁথি দুই মহকুমা। “কথা ছন্দ” সবসময় একটা নতুন কিছু করতে চায়, তাদের বরাবরের সেই ব্যতিক্রমী ভাবনার প্রচেষ্টা কার্যত সংস্কৃতিকে ধরে রাখার প্রয়াস বলে মনে করে দুই মহকুমারসংস্কৃত প্রেমীরা।এ দিন “কথা ছন্দ”এর বিনম্র নিবেদন ছিল “পরিবেশ ভাবনায় রবীন্দ্রনাথ” আলোচনায় অংশ নেন অল ইন্ডিয়া রেডিও জাতীয় পুরস্কার প্রাপ্ত প্রখ্যাত নাট‍্য পরিচালক অশিস গিরি, কবিতায় কবি সুরকার হেমন্ত মাইতি, রীনা গিরি, কবি দেবাশিস প্রধান। মঙ্গলদীপ জ্বেলে  অনুষ্ঠানের  উদ্বোধন করেন  মুখ‍্য আলোচক  নাট‍্য পরিচালক আশিস
                                          গিরি, পুষ্প চন্দনে শ্রদ্ধা জ্ঞাপন করে শিক্ষার্থী, অভিভাবক, পরিচালক মন্ডলী ও অতিথিগন।  শেষে শিক্ষার্থীরা ”হে প্রিয় রহো সাথে” শীর্ষক গান ও আবৃত্তির কোলাচে এক “শ্রদ্ধাঞ্জলী” নিবেদন করে। অংশগ্রহণে ছন্দা মহাপাত্র, চৈতালি বোস, পৌলমি শাসমল, সায়নী বেরা, সঙ্গীতা মিত্র ,শ্রাবণী কর, অর্পিতা দাস প্রমুখ। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় সোনালী ঘোষ,
        সঙ্গীতে দেবস্মিতা মাইতি। সমগ্র অনুষ্ঠানের ব্যবস্থাপনায় কথা ছন্দের প্রাণপুরুষ বাচিকশিল্পী চক্রধর দাস। শ্রোতারা আসনে এদিন রবীন্দ্রানুরাগী প্রতিষ্ঠিত এলাকার মানুষ জন। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সংস্থা সভাপতি নির্মল কুমার প্রধান।

          Share

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *