গৌরীশংকর মহাপাত্র: দৈনিক ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। ভারতছাড় আন্দোলনের ৮০ তম বর্ষ স্মরণে পটাশপুর-১ অভিষেক ব্যানার্জী সোলজার টিমের পক্ষে “মা তুঝে স‍্যালাম” এই বাণীকে সামনে রেখে ষাটোর্ধ্ব ৫০০ মহিলা কে সম্মাননা জ্ঞাপন করা হয় সোমবার। পটাশপুর থানার সামনে শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে ভারত ছাড়ো আন্দোলনে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের

    সূচনা করেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক। সুদৃশ্য ট‍্যাবলোসহ প্রায় ২০০ মোটরসাইকেল র‍্যালি অমর্ষি-২এর সরিদাসপুর স্কুল মাঠে অনুষ্ঠান মঞ্চে পৌঁছায়। এরপর ব্লক এলাকার ষাটোর্ধ্ব প্রবীণা মায়েদের পুষ্পস্তবক, বস্ত্র, গামছা, মিষ্টি প্যাকেট দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয়। সভায় পৌরোহিত্য করেন পটাশপুর-১
      মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পঞ্চায়েত সমিতির শিশু ও নারী কল্যাণ কর্মাধ্যক্ষ কাকলি মণ্ডল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভানেত্রী নমিতা বেরা, দলের ব্লক সভাপতি পীযুষ পন্ডা, সহ-সভাপতি বিনয় পট্টনায়ক, দলের পটাশপুর-২ সভাপতি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মৃণাল কান্তি দাস, পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষ, ব্লকের সমস্ত প্রধান ও
        সোলজার টিমের কর্মকর্তাগণ। সমগ্ৰ অনুষ্ঠানের ব‍্যবস্থাপনা, মঞ্চ সজ্জা, পরিচালনা, সঞ্চালনা সব কিছু মহিলাদের দ্বারা সম্পন্ন হয়। ভারত ছাড়ো আন্দোলনের মতো পবিত্র দিনে সমাজে মায়েদের ভূমিকা যে আজও কম নয় ? কবির কথায়- “বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল‍্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।” এই কথা কে মান্যতা দিয়ে নারীশক্তিকে সম্মাননা জ্ঞাপন করার কথা বিধায়ক তার বক্তব্যে তুলে ধরেন। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সোলজার টিমের প্রধান বিধায়ক উত্তম বারিক।

          Share

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *