
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেক্স: কাঁথি :পূর্ব মেদিনীপুর। আজ ১১ই আগষ্ট বুধবার সকাল ৬ -৪৫এ এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে অমৃতের সন্ধানে পাড়ি দিলেন এগরা সাহিত্য ও সংস্কৃতি জগতের এক প্রতিষ্ঠিত সংগঠক কবি অমর মাইতি (৭৪)। কিছুদিন আগে করোণা আক্রান্ত হয়ে এগরা হাসপাতাল ঘুরে হাওড়ার সঞ্জীবনীতে ভর্তি ছিলেন। গত সপ্তাহে সুস্থ্য হয়ে নিজের বাড়ি এগরা শহরের ৪নং ওয়ার্ড অঁলুয়ায় বাসভবনে ফিরে আসতে রওনা, কিন্তু অসুস্থতা বাড়ায় ফেরা হয়নি আবার ভর্তি হন এগরা হাসপাতালে। আজ সকালে হঠাৎ শ্বাসকষ্ট বাড়ে চিকিৎসক ও পরিজনদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি পাড়িদেন অমৃতের উদ্দেশ্যে। মোহনপুর হাই স্কুলের প্রাক্তন এইশিক্ষক, লেখা লেখির প্রবল নেশা থেকে এগরার প্রাচীন সাহিত্য সংস্থা “অন্বেষা গোষ্ঠীর” সভাপতি, “এগরা প্রেসক্লাব”এর প্রাক্তন সহ সভাপতি, “এগরা মহকুমা বই মেলার”সহ সভাপতি, “এগরা কথা ছন্দের” প্রাক্তন সভাপতি, “এগরা পেনশনার্স ওয়েলফেয়ার্সএ্যাশোসিয়েশন”এর এগরা ইউনিটের সভাপতি, “এগরা সাহিত্য একাডেমী”র প্রতিষ্ঠাতা সভাপতি,”এগরা শহীদ স্মরণ” কমিটির আ মৃত্যু কার্যকরী সভাপতি, গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের সদস্য থেকে প্রতি সংস্থায় নীরব কর্তৃত্ব করে সংগঠনকে পরিচালনা করেছেন ঠান্ডা মাথায়। লেখা লেখির প্রবল নেশা থেকে একসময় এগরা থেকে প্রয়াত ধীরন আচার্য, নরনারায়ন নায়ক, অম্বিকেশ দাশ, বন্ধুপ্রতিম আঞ্চলিক ইতিহাস গবেষক শান্তিপদ নন্দদের নিয়ে “সংলাপ” নামেএক দৈনিক পত্রিকার প্রকাশনা শুরু করেন, যদিও তা বেশি দিন চালানো সম্ভব হয় নি। এগরা থেকে প্রকাশিত সাপ্তাহিক “জনতার কথা” এবং কালের চেতনায় লেখা লেখি করতেন। এগরা থেকে “স্বজন”, মুগবেড়িয়া থেকে “মাটির আঁচল’ কাঁথি থেকে “দীঘলপত্র”র পূজা সংখ্যায় তার লেখা ছিল রুটিন মাফিক।ভারত স্বাধীনতার বর্ষে ১৯৪৭ সালের ১৫ই মার্চ এগরা থানার এরেন্দা নিকটবর্তী কিসমৎ ঘাঁটুয়ায় স্বাধীনতা সংগ্রামী কালিপদ মাইতি ও মা স্নেহলতা মাইতির কোল আলো করে তার আবির্ভাব। ২০০৬সালে প্রথমা কণ্যা মৌসুমীর আকস্কিক মৃত্যু কবির স্বাভাবিক জীবন ধারায় অনেকটা পরিবর্তন আনে। কলেজ স্তর থেকে বামপন্থায় বিশ্বাসী এই গন সংগঠক রাজ্যের প্রাক্তন পরিষদীয় মন্ত্রী অধ্যাপক প্রবোধ চন্দ্র সিনহার খুব আস্থা ভাজন ছিলেন। ৯ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন স্মরণের দিনে তার প্রিয় দুই প্রতিষ্ঠান ‘এগরা শহীদ স্মরণ কমিটি”র শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে এবং “এগরা কথা ছন্দ’এর কবি প্রণাম অনুষ্ঠানে তার অনুপস্থিতি ঘিরে চর্চায় তার অসুস্থতার প্রসঙ্গ অনেকের নজরে আসে। আজ তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া, মৃত্যুকালে তিনি রেখে গেলেন স্ত্রী, কন্যা জামাতা, নাতি নাতনি ও অসংখ্য গুণমুগ্ধ। প্রিয় সংগঠকের মৃত্যুতে “এগরা প্রেসক্লাব”এর সভাপতি বীরকুমার শী, “এগরা মহকুমা বইমেলার” পক্ষে সহ-সম্পাদক সত্যব্রত সাহু ও সহ-সভাপতি ড: কালিপদ প্রধান শোক জ্ঞাপন করে সন্তপ্ত পরিবার বর্গ কে সমবেদনা জানিয়ে বলেন এগরা সাহিত্য সংস্কৃতি জগৎ তার এক দক্ষ সংগঠককে হারাল। সমবেদনা জানিয়ে “এগরা কথা ছন্দ” এর প্রাণপুরুষ বাচিকশিল্পী চক্রধর দাস বলেন এগরা এক সাহিত্য প্রেমীকে এবং কথা ছন্দ তার প্রিয়জন হারাল। “সাহিত্য আকাদেমী”র সদস্য এবং গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের সভাপতি হরিপদ পন্ডা শেষ শ্রদ্ধা জানান। বেলা ১০টায় হাসপাতাল তার মরদেহ পরিবারের হাতে তুলে দেয়।
