দৈনিক আবেশভূমি ডেস্ক :দৈনিক আবেশভূমি ডেস্ক :নন্দীগ্রাম:পূর্ব মেদিনীপুর।নন্দীগ্রাম -১ব্লকের সোনাচুড়ার বালুপতা মাঠে চাষ করতে যাওয়ার সময় কৃষ্ণকান্ত জানা ও মানস জানা বজ্রাঘাতে প্রাণ হারায়। সেই অসহায় পরিবারে পাশে প্রথম থেকেই সাহায্যের হাত বাড়িয়েছে তৃণমূলের সোনাচুড়া আঞ্চলিক কমিটি। অঞ্চল সভাপতি সঞ্জয় ভূঞ‍্যা বলেন আমরা ঐ দুই পরিবারের পাশে রয়েছি। শুধু দল নয় গ্রাম পঞ্চায়েত ,ব্লক প্রশাসনের পক্ষ থেকেও সমস্ত সহযোগিতা যাতে পায় সে ব্যাপারে ও

    সহযোগিতা করবো। সোমবার সকালে নন্দীগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষে বজ্রাঘাতে মৃত দুই পরিবারে সমবেদনা জানাতে সোনাচুড়া র বালুপতায় পৌঁছান ব্লক সভাপতি স্বদেশ দাস, নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মুক্তি রানী মাইতি ,শেখ সানুয়ার,যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান,পূর্ব মেদিনীপুর জেলা
      পরিষদের সদস্য প্রমুখ।
      এক সাক্ষাৎকারে স্বদেশ দাস বলেন আমরা দিদির সৈনিক মানুষের বিপদে তার পাশে দাঁড়ানোই কর্তব্য, তাই বজ্রাঘাতে মৃত দুই পরিবারের সদস্যদের হাতে ২৫হাজার করে টাকা ,কিছুটা চাল দিয়েছি। কারণ দুই পরিবারের উপার্জনশীল সদস্যরা মারা গেছেন তাই আমরা ওদের দুই পরিবারের এক জনের কর্ম সংস্থান ও ছেলে মেয়েদের পড়াশুনার দায়িত্ব নেব।ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সাহেব দাস বলেন যেকোন মৃত্যুই দুঃখ জনক আমাদের কার্য কর্তারা দুই পরিবারের সঙ্গে প্রথম থেকে ছিল এবং আগামী দিনেও থাকবে বলে বলেন।এদিকে সংবাদমাধ্যমের এক প্রশ্নের উত্তরে মৃত কৃষ্ণকান্তের বাবা জানান- ব্লক তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই পাশে আছে এবং আজ কিছু আর্থিক সহায়তা ও করলেন অন্য কেউ পাশে থাকা তো দূরের কথা খোঁজখবর নেয়নি বলে তিনি দুঃখ প্রকাশ করেন।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *