
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।এগরা -২এর দুবদা অঞ্চল তৃণমূলের উদ্যোগে দুবদায় “দুয়ারে সরকারের পরিষেবা কেন্দ্রে”র শুভ উদ্বোধন হয় শুক্রবার। দলের এই পরিষেবা কেন্দ্রের ফিতা কেটে উদ্বোধন করেন বিধায়ক তরুণ কুমার মাইতি। উপস্থিত ছিলেন এগরা -২ তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরাজ খাঁড়া, ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজ কুমার দুয়ারী, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি খগেন্দ্র নাথ দুয়ারী, যুব সভাপতি মৃণাল কান্তি জানা, প্রধান রাধারানী বর, উপ প্রধান সত্যরঞ্জন মাইতি, পঞ্চায়েত সমিতির পূর্ত স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ অনিল বর, শিক্ষা কর্মাধ্যক্ষ সমীর গারু,সমস্ত বুথ সভাপতি, বুথ যুব সভাপতি, ও সমস্ত বুথের নির্বাচিত সদস্য,সদস্যাগন। সভায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে কয়েকটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদেন, তাদের হাতে তৃণমূল পতাকা তুলে নেন বিধায়ক তরুণ কুমার মাইতি সহ উপস্থিত নেতৃত্বগণ। এদিন যোগদেন বিজেপি থেকে বাসুদেব পন্ডা, অভিজিৎ পন্ডা, সত্যজিৎ পন্ডা, শাঁখাপাদা থেকে গোপাল বর, ডিএস পি দলের তন্ময় খাটুয়া, সুমন জানা, সঞ্জয় খাটুয়া, তপন খাটুয়া, প্রমুখ।
