
রাজকুমার মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।পটাশপুর-২এর মথুরা পঞ্চায়েতের “মংরাজ রামকৃষ্ণ পরমহংস সেবক সংঘ” এ ,৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন হয় ১৫ই আগষ্ট রবিবার। আজ ক্লাবের ব্যবস্থাপনায় ও “বালিঘাই জগন্নাথ জীউ সেবাসমিতির সহযোগিতায় ৪০০ পরিবারে স্বাস্থ্য কিট বিতরণ হয় ১৬ ই আগস্ট সোমবার। ক্লাব তার সংশ্লিষ্ট মংরাজ, দৈউলবাড়,ছয়ঘরি ও তাহালিয়া গ্ৰামের ৪০০ পরিবারে ব্লিচিং, চুন, ৫টি মাক্স, ৫টি স্যানিটাইজার ও করোনার তৃতীয় ঢেউ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক হ্যান্ডবিল বিতরণ হয়। ক্লাব সম্পাদক গৌরীশংকর মহাপাত্র জানান- ৭৫তম স্বাধীনতা দিবসে গতকাল দক্ষিনখাড় স্টার ক্লাবে বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির কর্ণধার আশীষ ধাওয়া করোনার তৃতীয় ঢেউ প্রতিরোধে যে -“১২ হাজার পরিবারে দুয়ারে জগন্নাথ জীউ সেবাসমিতি”র স্বাস্থ্য কিট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছিলেন আজ তার দ্বিতীয় দিন। আজ কর্মসূচির সূচনায় ছিলেন কার্যকরী সভাপতি স্বপন কুমার বারিক, কোষাধ্যক্ষ পশুপতি সাউ। কর্মকর্তাদের অন্যতম ক্ষুদিরাম আচার্য্য, তপন কুমার মহাপাত্র, নিরঞ্জন সাউ, বনবিহারী ঘোড়ুই,গৌরহরি দাস, গৌরহরি মন্ডল, রাজকুমার মহাপাত্র, শ্যামাপদ প্রধান, সুভাশীষ মহাপাত্র, দেবাশীষ মহাপাত্র, বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির প্রতিনিধি বিবেকানন্দ পঞ্চায়েতের প্রাক্তন উপ প্রধান ধনঞ্জয় সিংহ প্রমুখ। শেষে কোভিড বিধিমেনে এই কর্মসূচিতে অংশগ্রহণকারী উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ক্লাব সভাপতি প্রাক্তন পঞ্চায়েত সদস্য, রামশংকর মহাপাত্র।