গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। মুখ্যমন্ত্রীর খেলা দিবসে “প্রতাপদীঘি বেঙ্গল ক্লাব” এর ৮ কিমি দৌড় প্রতিযোগিতা হয় আজ সোমবার। পতাকা উত্তোলনে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন পটাশপুর-২ এর বিডিও শঙ্কু বিশ্বাস, সঙ্গে উপস্থিত শ্রীরামপুর পঞ্চায়েতের উপপ্রধান ডা:

                              দিলীপ রায়, টিকরাপাড়া হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক রাজীব পন্ডা,সমবায়ী গোলোকেশ নন্দ গোস্বামী,শ্রনিবাস হাজরা, অভিজিৎ জানা প্রমুখ। সভায় পৌরোহিত্য করেন সংস্থা সভাপতি যাদবেন্দ্র নাথ দাস। স্বাগত ভাষণে সম্পাদক শ্রীকৃষ্ণ জানা জানান খেল দিবসে মীনখা সিং স্মরণে এই ৮ কি মি প্রতিযোগিতা প্রতাপদীঘি থেকে শুরু করে আড়গোয়াল থেকে আবার প্রতাপদীঘি ফিরে আসতে হবে। ১৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে, অনুষ্ঠানে সমাজে বিশেষ অবদানের জন্য ৭ ব‍্যক্তিত্বকে সম্বর্ধনা জ্ঞাপন করা হবে। প্রাক্তন বিধায়ক ও চিকিৎসক
      ডা: তুষার কান্তি লায়া, হোমিও চিকিৎসক ডা: ভোলানাথ দাস, প্রাক্তন সমরকর্মী মদন জানা ও শম্ভুনাথ জানা, পশু চিকিৎসক ডা: সঞ্জয় জানা, প্রাক্তন শিক্ষিকা নমিতা দাস, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী যাদবেন্দ্র নাথ দাস এবং আশাকর্মী চন্দনা মাইতিকে উত্তরীয়, মানপত্র ও স্মারক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এদিন প্রতিযোগিতায় প্রথম দক্ষিণ ২৪ পরগণা কাকদ্বীপের সুভাশীষ ঘোষ, দ্বিতীয় কাঁথির সেখ রিন্টু, তৃতীয় বাল‍্যগোবিন্দপুরের নারায়ণ চন্দ্র বর্মন। এদের যথাক্রমে দেড় হাজার টাকা ও ট্রাফি, ৮০০ টাকা ও ট্রফি এবং ৫০০ টাকা ও ট্রফি এবং প্রত‍্যেককে সান্ত্বনা পুরস্কার দেয়া হয়। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য উৎপল বিকাশ দাস।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *