গৌরীশংকর মহাপাত্র : দৈনিক আবেশভূমি :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।৭৫তম স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি তেঁতুলিয়া ষড়রং এন এন হাই স্কুলের হীরক জয়ন্তী বর্ষ পালনের শুভ সূচনা হয় এ দিন। সকালে শিক্ষক – পরিচালন সমিতির সদস্য-প্রাক্তন শিক্ষক শিক্ষাকর্মীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক শিক্ষারত্ন বীরকুমার শী। দ্বিতীয়পর্বে বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষ পালনের শুভ সূচনা হয়। বিদ্যালয়,

    শিক্ষাশিক্ষা কর্মী পার্শ্বশিক্ষক, প্রাক্তনীদের পক্ষ থেকে নব নিযুক্ত প্রিয় বিধায়ককে পুষ্পস্তবক, উত্তরীয়, স্মারক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন। কোভিড পরিস্থিতিতে ছাত্রছাত্রীরা উপস্থিত হতে না পারলেও ভার্চুয়ালি তারা আবৃত্তি, সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করে। প্রধান শিক্ষক মহাশয় আশা প্রকাশ করেন, আগামী দিনে আমরা কোভিড জয় করতে পারবো এবং আগামী
      ১৫-১৭ জানুয়ারি বিদ্যাসাগরের মূর্তি প্রতিষ্ঠা, রক্তদান শিবির, সমাজভিত্তিক বনসসৃজন এবং শিক্ষা সংক্রান্ত সেমিনার সহ বিভিন্ন অনুষ্ঠান করতে পারবেন। জেলার দক্ষিণ পশ্চিম সীমান্তের ও পশ্চিম মেদিনীপুর জেলার প্রবেশ দ্বারের এই বিদ‍্যালয়ের শ্রীবৃদ্ধিতে আশু কয়েকটি পরিকল্পনার উল্লেখ করে উপস্থিত প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় সহযোগিতা চান। প্রধান অতিথি জনপ্রিয় বিধায়ক শিক্ষাবিদ তরুন কুমার মাইতি তার বক্তব্যে এই বিদ্যালয়ের সঙ্গে তাঁর দীর্ঘ দিনের নিবিড় সম্পর্কের উল্লেখ করে বিদ্যালয়ের পাশে থেকে ক্ষমতার সীমাবদ্ধতায় সর্বোত সহযোগিতার আশ্বাস দেন। ঐ দিন প্রাক্তন শিক্ষক চিত্তরঞ্জন জানার আর্থিক সহযোগিতায় একটি ডায়াসেরও উদ্বোধন হয়। অনুষ্ঠানে পৌরোহিত‍্য করেন বিদ্যালয়ের স্বীকৃত সময়ের প্রথম প্রধান শিক্ষক পরশুরাম মাদুলী।অনুষ্ঠানের সঞ্চালনায় সহ শিক্ষক কানাইলাল সিংহ। সভার শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন পরিচালন সমিতির সভাপতি অনুপ মাইতি।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *