দৈনিক আবেশভূমি ডেস্ক : এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।এগরা শহীদ স্মরণ কমিটির উদ্যোগে স্বাধীনতা আন্দোলনের ৭৫ তম দিবস পালন করা হয় রবিবার। সভাপতি ছিলেন সুভাষ চন্দ্র দে পতাকা উত্তোলন করেন সহ সভাপতি সুকুমার রায়। বক্তব্য রাখেন সম্পাদক কিশোর কুমার বসু, ডা: এন, কে, প্রধান, আইনজীবী প্রদীপ দাস মহাপাত্র, পলাশ আচার্য, জগদীশ চন্দ্র সাউ, তপন কুমার মহাপাত্র, তারাপদ রথপ্রমুখ। সঙ্গীত পরিচালনা করেন কবি সুরকার হেমন্ত মাইতি। স্থায়ী সভাপতি প্রাক্তন মন্ত্রী অধ্যাপক প্রবোধ চন্দ্র সিংহ দূরাভাষের মাধ্যমে অনুষ্ঠানের সফলতা কামনা করেন।
শ্যামহরিবাড় নির্মাল্য ভূষণ জনকল্যাণ সংঘে দিনটি যথাযথ মর্যাদায় পালিত হয়। জাতীয় পতাকা উত্তোলন করে এ দিনের কর্মসূচির উদ্বোধন করেন বিধায়ক অরুণ কুমার মাইতি। বিধায়ক তার বক্তব্যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের রক্ত দিনগুলির কথা স্মরণ করিয়ে তার যথাযথ মর্যাদা রক্ষায় সকলকে আহ্বান জানান। উপস্থিত সকলকে খিচুড়ি বিতরণ হয় বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন সমাজসেবী নির্মল দাস,বিবাহ রেজিস্টার রাম কমল দাস, ক্লাব সদস্য সুনীল কুমার মহাপাত্র, শ্রীমত্যা চন্দনা মাইতি , শিক্ষক কার্তিক চন্দ্র দাস প্রমুখ। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন সংঘ সভাপতি ইশ্বরচন্দ্র বর। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় নন্দদুলাল পাইকেরা। শেষে কোভিড বিধি মেনে অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ক্লাবের যুগ্ম সম্পাদক অমলেন্দু পাইকেরা ও পিনাকী মিশ্র।
খাড় হাই স্কুলে কতিপয় উচ্চশ্রেণীর ছাত্র-ছাত্রী ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের নিয়ে স্বাধীনতা আন্দোলনের স্মৃতিরোমন্থন, শহীদ বেদী ও প্রতিকৃতিতে মাল্যদান ও পদযাত্রা হয়,নেতৃত্বে প্রধান শিক্ষক কমল কুমার পন্ডা। প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন- আজকের দিনটি শিক্ষক ও যুব ছাত্র সমাজের কাছে অঙ্গীকারের দিন যা নতুন স্বপ্নের অরুণোদয়ের পথ নির্দেশ করবে। কারণ শহীদ আত্মার মৃত্যু নেই “ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন্ বলিদান?” তাই আজ আমাদের আত্মবিক্ষার দিন ,আত্ম সমীক্ষা দিন, সমাজ ও দেশের প্রতি কর্তব্যের খতিয়ানের হিসাবের দিন, বীর শহীদের আত্মা অন্তরাল থেকে লক্ষ্য করছেন, আমাদের উদাসীনতা ও আত্মকেন্দ্রিকতা কে, আর সেই অমর আত্মা যেন অভিমানে নীরবে বলছে, “মোর লাগি কেহ থাকে প্রতীক্ষায়, সে করিবে ধন্য আমায়।”
পটাশপুর-২এর আড়গোয়াল পল্লীশ্রী এস কিউ এস এর পক্ষে এ দিনে শহীদ সমাবেশ হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন সমিতির সভাপতি অরবিন্দ দাস, ছিলেন সম্পাদক রৈবত আচার্য্য সহ পরিচালন কমিটির সদস্যগন, সমিতির ম্যানাজার চিত্তরঞ্জন নায়কসহ কর্মচারী বৃন্দ।
পটাশপুর-২এর মংরাজ রামকৃষ্ণ পরমহংস সেবক সংঘে পতাকা উত্তোলন করেন কামনা মহাপাত্র। উপস্থিত ছিলেন সদস্য তপন মহাপাত্র, হরেন্দ্র নাথ দাস, শুভাশিস মহাপাত্র প্রমুখ।