গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেক্স: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।ঘোষণা ছিল রথের খরচ বাঁচিয়ে জনস্বাস্থ্যে ব্যয় হবে বরাদ্দ ১০ লক্ষ, চলছিল তার প্রস্তুতি ও।৭৫ তম স্বাধীনতা দিবসে দক্ষিণ খাড় স্টার ক্লাবের ব‍্যবস্থাপনায় বালিঘাই জগন্নাথজীউ সেবা সমিতির ১২ হাজার দুয়ারে স্বাস্থ্য পরিষেবার কর্মসূচির উদ্বোধন হয়। ব্লিচিং, চুন, ৫টি মাক্স, ৫টি স‍্যানিটাইজার ও সচেতনতা মূলক প্রচার হ‍্যান্ডবিল ও ক্লাবের উদ্যোগে একটি করে লেবুচারা তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন সেবা সমিতির কর্ণধার আশীষ ধাওয়া।উদ্বোধন করতে গিয়ে উদ্বোধক তার বক্তব্যে জানান- করোনার তৃতীয় ঢেউ আসার আগে এবং মশাবাহিত ডেঙ্গু রোগ প্রতিরোধে সেবা সমিতির এমন কর্মসূচি। এগরা-২ এর ৬টি গ্রাম

    পঞ্চায়েতের সঙ্গে আমার সেবাসমিতির সহযোগী ৫৯ টি ক্লাব সংলগ্ন গ্রামগুলিকে নিয়ে আমাদের এই ভাবনা। আজ তার শুভ সূচনা হল কয়েকদিন ধরে ক্লাব গুলি দুয়ারে দুয়ারে এই কর্মসূচি চালাবে। এদিন দক্ষিণ খাড় স্টার ক্লাব সংলগ্ন গ্রাম গুলিতে প্রায় ৮০০পরিবারের দুয়ারে পরিষেবা দেয়। এই কর্মসূচির সঙ্গে স্টার ক্লাবে অক্সিজেন পরিষেবা কেন্দ্রের উদ্বোধন করেন আশীষ বাবু। ছিলেন সভাপতি শচীন আচার্য্য,সম্পাদক মোহন মুনীয়ান। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ক্লাবের কর্ণধার আনন্দ গোপাল আচার্য্য।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *