
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি :এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।পটাশপুর -১এর নৈপুর ইউনাইটেড ক্লাবের পরিচালনায় নৈপুর হাই স্কুলে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় মঙ্গলবার। রক্তদাতাদের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে সম্মানিত করার মধ্য দিয়ে শিবিরের উদ্বোধন করেন এলাকার বিধায়ক উত্তম বারিক। সঙ্গে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পীযূষ কান্তি পন্ডা ,নৈপুর পঞ্চায়েত প্রধান অঞ্জলী শীট, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ অরূপ মাইতি, গোকুলপুর পঞ্চায়েত প্রধান ইরানি মাইতি, সমাজসেবী বিভুরঞ্জন বারিক, প্রাক্তন কর্মাধ্যক্ষ হরিপদ দাস মহাপাত্র প্রমুখ। এগরা ব্লাড ব্যঙ্ক শিবির ৭২ জনের রক্ত সংগ্ৰহ করে করে। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান আয়োজক ক্লাব সম্পাদক।
