
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশেভূমি ডেক্স:এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।এগরা -১এর নেগুয়া আনন্দমঠ বঙ্কিম স্মৃতি রক্ষা ও জনকল্যাণ সমিতির উদ্যোগে খেলা হবে দিবস উপলক্ষে ফুটবল প্রতিযোগিতা হয় নেগুয়া সুন্দর নারায়ণ হাইস্কুল খেলার মাঠে। এই খেলার শুভ উদ্বোধন করেন বিধায়ক তরুণ কুমার মাইতি। উপস্থিত ছিলেন এগরা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ, স্থানীয় আর বি সি পঞ্চায়েত প্রধান রেনুকা দাস মহাপাত্র, উপ-প্রধান যোগেন্দ্রনাথ মাইতি, বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি অর্ধেন্দু দাশ প্রমুখ। উদ্বোধক তার বক্তব্যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের স্মৃতিবিজড়িত এই ক্লাবের অতীত ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে আগামী দিনে তাদের পাশে থাকার আশ্বাস দেন। শেষে বিশ্বনাথ সাহু স্মৃতি কাপ এই ফুটবল উৎসবে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক। উপস্থিত সকলকে ধন্যবাদ জানান আয়োজক ক্লাব সম্পাদক।
