দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।কুলটিকরী ভাই ভাই সংঘের পরিচালনায় ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন হয় । অনুষ্ঠানের প্রধান অতিথি পানিপারুল পঞ্চায়েত প্রধান রঞ্জিতা প্রধান জাতীয় পতাকা উত্তোলন করে এ দিনের কর্মসূচির সূচনা করেন। ছিলেন বিশিষ্ট সমাজসেবী চতুর্ভুজ প্রধান, ভৃগুরাম প্রধান, দীপঙ্কর দাস,প্রভুরাম প্রধান, পিকলু জানা, নন্দন প্রধান, মিলন প্রধান প্রমুখ। স্বাগত ভাষণে ক্লাব সভাপতি সঞ্জয় প্রধান জানান- ক্লাব সারা বৎসর সেবামূলক কাজে যুক্ত থেকে রক্তদান, থালাসেমিয়া টেস্ট ,রক্তের গ্রুপ নির্ণয়, সামাজিক বনসৃজন, চক্ষু পরীক্ষা ক্যাম্পের মথ কর্মসূচি গ্রহণ করে মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। প্রধান তার বক্তব্যে ক্লাবে যুক্ত যুব সদস্যদের আরো বেশি করে সমাজ সেবায় যুক্ত হওয়ার পরামর্শ দেন। তিনি এমন প্রতিটি ভালো কাজে পাশে থাকার আশ্বাস দেন। শেষে কোভিড বিধি মেনে অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ক্লাব সম্পাদক জয়রাম প্রধান।