
গৌরীশংকর মহাপাত্র:দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। সাতমাইল হাই স্কুলে বিধায়ক সমরেশ দাসের প্রথম বার্ষিকী স্মৃতিচারণা ও স্মারক গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান হয় আজ রবিবার। অনুষ্ঠানে প্রয়াত সমবায়ী ও বিধায়কের বর্ণময় কর্মজীবন নিয়ে বিদগ্ধ জনের লেখা সম্বলিত স্মারকগ্রন্থ প্রকাশ করেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে দিনভর এই স্মৃতিচারণায় সময়ে সময়ে উপস্থিত হন এলাকার বিধায়ক তরুণ কুমার মাইতি, এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান, কাঁথি পৌরসভার নব নিযুক্ত প্রশাসক প্রধান হরিসাধন দাস অধিকারী, পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, বলাগেড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের এজিএম বিকাশ রথ ও অনুপ দাস সহ বিভিন্ন আধিকারিক, সমবায় সমিতি ও ব্যাংকের কর্মকর্তাগণ। অতিথিগণের স্মৃতি চারণায় সমরেশ বাবুর সমাজ সেবা, সমবায় নিয়ে তার মৌলিক চিন্তাভাবনা, কৃতী শিক্ষক হিসাবে দীর্ঘ কর্মজীবন নিয়ে স্মৃতি চারণ করেন। কচি কাঁচা শিল্পীরা নাচ গান ও কথায় প্রয়াত সমবায়ীকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। সমগ্র অনুষ্ঠানের নিয়ন্ত্রণে ছিলেন তার সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র জেলা পরিষদ সদস্য পার্থ সারথি দাস।
