গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।রাজ্যজুড়ে ১০০ পৌরসভার প্রশাসক মন্ডলীর রদবদল হল ১৭ই আগস্ট মঙ্গলবার। বাদ গেলেন না জেলার কাঁথি এগরা তাম্রলিপ্ত পৌরসভা। কাঁথি পৌরসভার নতুন প্রশাসক হলেন হরি সাধন দাসঅধিকারী এবং উপ পৌর প্রশাসক ব্যবহারিক জীবি অমলেন্দু পাহাড়ি। এছাড়া প্রশাসক মন্ডলীর সদস্য শেখ সাবুল, সঞ্জয় মিশ্র, সাবির সাহা চৌধুরী, রত্নদ্বীপ মান্না ও প্রবীণ কাউন্সিলর সুমন মান্না। বাদ পড়লেন সেখ মামুদ হোসেন, হাবিবুর রহমান, সুপ্রকাশ গিরি ও বিদায়ী প্রশাসক প্রধান সিদ্ধার্থ মাইতি। মঙ্গলবার হরি সাধন দাস

    অধিকারী নতুন পৌর প্রশাসকের দায়িত্ব নিয়ে বলেন- আমাদের লক্ষ্য পৌরবাসীকে যথাযথ পরিষেবা দেওয়া এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো উন্নয়নকে ত্বরান্বিত করা। এই কাজে তিনি পৌর কর্মীদের সহযোগিতার আহ্বান জানান তিনি এও বলেন যে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে পৌর প্রশাসন দেখার পাশাপাশি তৃণমূলের দলীয় সংগঠন দেখতে বলেছেন। আসন্ন পৌর নির্বাচনে২১ টি ওয়ার্ডের সবগুলি নেত্রীর হাতে তুলে দেওয়া আমার লক্ষ্য। এদিকে এগরা পৌরসভায় স্বপন নায়কে আস্থা রাখল দল। সংযুক্ত হলেন প্রাক্তন পৌর প্রধান তপন কান্তি কর উপ পৌর প্রশাসক হিসেবে, প্রশাসক মন্ডলীতে থাকলেন পার্থ সারথি দাস, ডা: বাদল অশ্রু ঘাটা, সংযুক্ত হলেন পুলিন দাস, শিল্পা দাস, তপন হাতি, হরিপদ বেরা। তমলুক পৌরসভার পৌর প্রশাসক প্রধান রইলেন দীপেন্দ্র নারায়ন রায়, উপ পৌর প্রশাসক হলেন ব্যবহারজীবী চিত্তরঞ্জন মাইতি অন্যান্য সদস্যরা হলেন চন্দন প্রধান, সুব্রত রায়, শক্তিপদ ভট্টাচার্য প্রশ্নপত্র চন্দন দে স্নিগ্ধা মিশ্র। তৃণমূলের সাংগঠনিক জেলা ভাগ ও কর্মকর্তা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার সকালে পৌর
                   

      প্রশাসক ও প্রশাসক মন্ডলীর রদবদলের খবরে জেলা জুড়ে চাঞ্চল্য। খুশির জোয়ার তৃণমূলের যুব মহিলা ও সব শাখায়।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *