দৈনিক আবেশভূমি ডেস্ক: নন্দীগ্রাম: পূর্ব মেদিনীপুর।নন্দীগ্রাম-২ব্লকের বিশিষ্ট স্বেচ্ছাসেবী সংগঠন “মনোহরপুর তরুণ সঙ্ঘ” কোভিড পরিস্থিতি’তে ও রক্তের সঙ্কট মেটাতে বুধবার একটি রক্তদানের আয়োজন করে।১০জন মহিলা সহ মোট ৫০জন রক্ত দেয়।এগরা মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক রক্ত সংগ্রহ করে বলে তরুণ সঙ্ঘের সভাপতি বিশ্বজিৎ জানা জানান। তিনি বলেন আমরা শুধু রক্তদান শিবির নয় সারাবছর নানান সামাজ সেবামূলক কাজ করে থাকি।বৃক্ষরোপনে উৎসাহিত করতে রক্তদানান্তে উপহারের সঙ্গে একটি করে চারা গাছ উপহার দেওয়া হয়।

    রক্তদাতা গোপা প্রধান বলেন- এটা নিয়ে আমি দ্বিতীয় বার রক্ত দিলাম। আমি স্বেচ্ছায় রক্ত দানে নিজে যেমন উৎসাহিত তেমনি বন্ধুদের বিশেষ করে মহিলাদের উৎসাহিত করি।
    নন্দীগ্রাম-২ব্লক এলাকার বিশিষ্ট স্বেচ্ছাসেবি
      দুলাল ভারতী বলেন বিভিন্ন ক্লাবকে রক্তদানে উৎসাহিত করি এবং বিভিন্ন ব্লাড ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে রক্তের সংকট মোচনে কাজ করি।
      এগরা ব্লাড ব্যংকের মেডিক‍্যাল ডায়াগনস্টিক কৌশিক দাস জানান এখানে ৬জন কে আনফিট করেছি। প্রকৃতি বরূপ স্বত্বেও মানুষের ভালো সাড়া মিলেছে বলে তিনি জানান।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *