দৈনিক আবেশভূমি :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।তমলুকের জেলা কংগ্রেস কার্যালয়ে রাজীব গান্ধীর ৭৭তম জন্মবার্ষিকী উদযাপন হয় শুক্রবার।উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বিকাশ প্রামাণিক, স্বপন রায় প্রমুখ।

বাজকুলে কংগ্ৰেস কার্যালয়ে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সহ-সভাপতি নারায়ন দাস, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শিউ মাইতি, ভগবানপুর ২নং ব্লক কংগ্রেসের সভাপতি সেক নুরুল ইসলাম, ভগবানপুর ১ নং (পশ্চিম) ব্লক কংগ্রেসের সভাপতি স্বপন মহান্তি, ভগবানপুর ১নং (পূর্ব) ব্লক কংগ্রেসের সভাপতি অসিত পাত্র, শ্রমিক নেতা অলক অধিকারী, দিলীপ প্রধান প্রমুখ।

    এগরা মহকুমা কংগ্রেস কার্যালয়ে ভারতরত্ন রাজীব গান্ধীর জন্মদিনে শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মানস করমহাপাত্র, এগরা শহর কংগ্রেস সভাপতি অশোক মহাপাত্র, জেলা কংগ্রেসের সম্পাদক ও প্রাক্তন কাউন্সিলার মিন্টু দাশ, কংগ্রেস নেতা অরুণ নায়ক, কালিপদ শীট, স্বপন দাস প্রমুখ।
    কাঁথি মহকুমা কংগ্রেস কার্যালয়ে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক শৈলজা দাস, জেলা কংগ্রেসের প্রাক্তন কার্যকরী সভাপতি দীপক দাস, কাঁথি মহকুমা কংগ্রেস সভাপতি গঙ্গারাম মিশ্র, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সম্পাদক ক্ষিতীন্দ্রমোহন সাহু, জেলা কংগ্রেস সম্পাদক মাসুদ আলম কাঁথি ১নং ব্লক কংগ্রেসের সভাপতি রামচন্দ্র ত্রিপাঠী, কাঁথি ৩নং ব্লক কংগ্রেসের সভাপতি লঙ্কেশ্বর বারিক, সংখ্যালঘু নেতা সেক ইমরান প্রমুখ।মহিষাদল ব্লক কংগ্রেস কার্যালয়ে শ্রদ্ধা জ্ঞাপনে উপস্থিত ছিলেন সন্তোষ গোস্বামী, সাধারণ-সম্পাদক, রঘুনাথ কামিলা, সম্পাদক, বকুল মাইতি, সহ- সভাপতি, শুকদেব পন্ডিত, সেক আকবর প্রমুখ।

      .            পাঁশকুড়া শহরে পাঁশকুড়া ব্লক কংগ্ৰেস কমিটির পক্ষে রাজীব গান্ধীর আবক্ষ মূর্তিতে মালা পরিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। মাল্যদান করেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা পাঁশকুড়া ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধী ম্মৃতিরক্ষা কমিটির সম্পাদক কল্যাণ রায়। যুব কংগ্রেসের কার্য‍্যকরী সভাপতি তোবারক আলি, সুধীর দত্ত ও ব্লক কংগ্রেসের কর্মীবৃন্দ। তারপর পথ চলতি মানুষ দের মধ‍্যে চারাগাছ , মাস্ক বিলি করা হয়। উপস্থিত সবাই মিলে হাতে হাত ধরে শপথ নিয়ে এলাকার উন্নয়নের ও অসহায় গরীব মানুষদের সহযোগিতা করার জন্য অঙ্গীকারবদ্ধ হন। শুধুমাত্র কংগ্ৰেসের নীতি প্রচারে ব্যস্ত না থেকে কাজের মধ্য দিয়ে জনগন কর্মীদের হাতে যে অধিকার দিয়েছেন তাকে যথাযথ পালনে জোর দেওয়া হয়। আলোচনায় প্রয়াত নেতার বর্ণময় কর্মজীবনের নানা দিক তুলে কর্মীদের অনুপ্রাণিত করা হয়।

      প্রতাপদিঘিতে রাজীব গান্ধীর জন্মদিন পালনে উপস্থিত ছিলেন পটাশপুর ২নং ব্লক কংগ্রেসের প্রবীণ কংগ্রেস নেতা ভার্গববেন্দ্রনাথ জানা, ক্ষিতীন্দ্রনাথ পাত্র, যুব সভাপতি প্রসেনজিত জানা ও অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। স্মরণ সভায় পৌরহিত্য করেন ব্লক কংগ্রেস সভাপতি সীতারাম পাহাড়ী।পটাশপুর ১নং ব্লক কংগ্রেস সভাপতি শঙ্কর বল্লভের নেতৃত্বে পাথরঘাটা কংগ্রেস অফিসে যথাযথ পালন করা হয়।খেজুরী- ২ কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ পানিগ্রাহীর নেতৃত্বে খেজুরীতে শ্রদ্ধা জানান হয়।ময়না দলীয় কার্যালয়ে এই জন্মদিন পালনে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও প্রাক্তন বিধায়ক মানিক ভৌমিক সহ ময়না ব্লক কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীগন।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *