গৌরীশংকর মহাপাত্র:  দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। পটাশপুর-১এর বড়হাট পঞ্চায়েতের সৈয়দপুর বুথের চকসাগর গ্রামে বাড়ি বাড়ি ঘুরে গ্রামবাসীদের অভাব-অভিযোগ শুনলেন এলাকার বিধায়ক উত্তম বারিক। শুক্রবার

    বিধায়কের এই কর্মসূচিতে গ্রামের বাদল ভূঁঞ‍্যা, তপন ভূঁঞ‍্যা ,মেঘনাথ পাল, কাজল ভূঁঞ‍্যা, বিষ্ণুপদ শীট প্রমুখ ৫০ টি বাড়ি বাড়ি তে যান। বিধায়ককে পেয়ে চকসাগরের অপুত্রক বিধবা কাজল ভূঁঞ‍্যা (৭০) তার অসহায় অবস্থার কথা জানিয়ে একটি বার্ধক্য ভাতার আবদার করেন। অনুরূপ আবদার করেন বৃদ্ধ বিষ্ণুপদ শীট(৭০) । গ্রামের মহিলারা বাদল ভূঁঞ‍্যার বাড়ি থেকে নারায়ন প্রধানের বাড়ি পর্যন্ত মাঠে ডিপটিউয়েলে যাওয়ার কর্দমাক্ত রাস্তাটি ঢালাইর কথা বলেন।এই কর্মসূচিতে বিধায়কের সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা দলের ব্লক সভাপতি পীযুষ পন্ডা, সহ-সভাপতি বিনয় পট্টনায়ক, বড়হাট পঞ্চায়েত প্রধান দীপক মহাপাত্র, কর্মাধ্যক্ষ লক্ষণ পাল, ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কর্মাধ্যক্ষ কাকলি মন্ডল, অনুশ্রী মাইতি, শ্রীরাধা সাঁতরা, ছাত্রনেতা সুমন দাস, সদস্য হিমাংশু ভূঁইয়া, দলের বুথ সভাপতি রামকৃষ্ণ বেরা, পঞ্চায়েত সদস্য মাখন আদক প্রমুখ। কর্মসূচি শেষে পথ সভায় শংকর

    প্রামানিক, বিষ্ণুপদ মাইতি, সৃষ্টিধর আদক, গোপাল প্রামানিক, বলরাম জানা, কাশীনাথ জানা, রঞ্জন আদক, গদাধর প্রামানিক, পল্টু বেরা, মন্টু মাইতি, সিতাংশু দাসসহ ৩৫ পরিবারের প্রায় শতাধিক ব্যক্তি বিজেপি এবং সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান  .

      করেন। সবার হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিধায়ক বলেন- আমরা পরিবর্তন আগে চেয়েছিলাম, বিনয় বাবু, লক্ষণ বাবু, পীযুষ বাবুরা পরিবর্তনের জন্য রাস্তায় নেমে লড়াই করেছেন, আপনারা পরিবর্তন এনেছেন। আসুন সবাই এক জায়গায় ঐক‍্যবদ্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে ত্বরান্বিত করি। তিনি গ্রামীন উন্নয়নে সকলকে শরিক হতে আহ্বান জানান।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *