দৈনিক আবেশভূমি:নন্দীগ্রাম: পূর্ব মেদিনীপুর।পশ্চিমবঙ্গ বাঁচাও দিবসের অঙ্গ হিসাবে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন রকমের সেবাদান কর্মসূচি পালন করে চলেছে। আজ নন্দীগ্রাম-১ব্লকের টেঙ্গুয়ার সন্তোষ ভিলায় বিদ্যার্থী পরিষদের ছাত্র ছাত্রী এবং নন্দীগ্রামের বিধায়ক রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর উদ্দ্যোগে একটি মহতী রক্তদান শিবিরের আয়োজন হয়। শিবিরে -১৫ মহিলা সহ মোট- ৯৭জন রক্ত দান করেন।নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে র ব্লাড ব্যাংক এই রক্ত সংগ্ৰহ করে বলে জানান বিজেপির পূর্ব মন্ডল সভাপতি ধনঞ্জয় ঘড়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেঘনাদ পাল, তারাপদ খাটুয়া, শঙ্কর ধাড়া,অভিজিৎ মাইতি,গৌর হরি মাইতি প্রমুখ।

    উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সাহেব দাস বলেন- কোভিট পরিস্থিতিতে এই রক্তদান রক্তের সঙ্কট মোচনে সহায়ক হবে। তিনি আরো বলেন রক্তদানই পারে মানুষকে সর্বধর্ম সমন্বয়ের দিশা
                 

      দেখাতে।রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন- সেবাই পরম ধর্ম,রক্তই পারে একটি অমূল্য জীবন বাঁচাতে।সনাতনী জয়ধ্বনীর মধ্য দিয়ে দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা ভক্তি অটুট রাখাতে হবে। তিনি আরো বলেন সারা বিশ্বে যে ভয়ংকর অগণতান্ত্রিক সংকট তৈরি হয়েছে তাতে সকল ভারত বাসীর উচিত আমাদের দেশের ঐতিহ্য বহুত্ববাদ, জাতীয়তাবাদ,দেশপ্রেমকে অক্ষুন্ন রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করা। তিনি গীতার শ্লোক “পশুদেব কুটুম্বকম,”এবং “বহুজন সুখায় বহুজন হিতায়” উচ্চারণ করে মোদিজীর আদর্শ অনুস্মরনের কথা বলেন। বিবেকানান্দের বাণী স্মরণ করে যুব সম্প্রদায়ের উদ্যেশে বলেন সমস্ত প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে “চরৈবেতী চরৈবেতী” এগিয়ে চলার আহ্বান জানান।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *