গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।এগরা-২ এর দুব্দা পঞ্চায়েতের দুব্দা যুব গোষ্ঠী ব্যবস্থাপনায় করোনা ও ডেঙ্গু মোকাবেলায় দুয়ারে দুয়ারে বালিঘাই জগন্নাথজীউ সেবা সমিতি। প্রাথমিক ভাবে গ্রামের ১০ বুথের প্রতি বুথে ১০০ বাড়ি বাড়ি চুন, ব্লিচিং, ৫টি মাক্স,৫টি করে

    স্যানিটাইজার’সহ সচেতনতামূলক হ্যান্ডবিল বিতরণ করে ১ হাজার পরিবারে। এই স্বাস্থ্য কিট বিতরণে ছিলেন যুব গোষ্ঠীর কার্যকরী সভাপতি রামকৃষ্ণ নন্দী, সম্পাদক নন্দন দুয়ারী, মুখ্য উপদেষ্টা প্রাক্তন উপপ্রধান খগেন্দ্রনাথ দুয়ারী, সমাজসেবী শিক্ষক রাজকুমারী দুয়ারী, বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির প্রতিনিধি সংস্থার সহ-সম্পাদক জন্মেঞ্জয় প্রধান, বিরোজা কান্ত প্রধান প্রমুখ। প্রসঙ্গত করোনা আবহে জগন্নাথজীউ সেবা সমিতি রথের খরচে খরচ থেকে করোনা ও ডেঙ্গু প্রতিরোধে জনস্বাস্থ্য খাতে সেবামূলক কর্মসূচিতে প্রাথমিক ভাবে ১২০০০ পরিবারের দুয়ারে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন। সেবাসমিতির কর্ণধার আশীষ ধাওয়া খাড় স্টার ক্লাব ১৫ আগষ্ট এই কর্মসূচির শুভসূচনা করেন আজ তার ষষ্ঠ দিন। শেষে করোনা আবহে স্বাস্থ্য বিধিমেনে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান দুব্দা যুব গোষ্ঠীর সভাপতি গৌরহরি জানা।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *