গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি : পূর্ব মেদিনীপুর।
রাজ্যজুড়ে ১৬ ই আগস্ট থেকে শুরু হয়েছে দুয়ারে সর্কার কর্মসূচি। প্রতিটি বিধানসভায় সরকারের এই কর্মসূচি পরিদর্শন করছেন স্থানীয় বিধায়কগন। আজ কাঁথি সংগঠনিক জেলার সভাপতি বিধায়ক তরুন কুমার মাইতি দুই মহকুমার ব্লকে ব্লকে ক্যাম্প গুলি পরিদর্শন করেন ও স্থানীয় স্তরে অগ্ৰগতি নিয়ে আলোচনা করেন।
রামনগর বিধানসভার মৈতনা পঞ্চায়েতের বটতলা আনন্দ ময়ী হাইস্কুলৈ দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন কালে ছিলেন পঞ্চায়েত প্রধান সোমা বারিক ও উপ প্রধান তমালতরু দাস মহাপাত্র, কৃষি কর্মাধ্যক্ষ শংকরী রায়, কাদুয়া পঞ্চায়েত প্রধান অমিয় মাইতি প্রমুখ। তরুণ বাবু সবার সঙ্গে কথা বলেন সুবিধা ও অসুবিধা নিয়ে পর্যালোচনা করেন।
কাঁথি – ৩এর কুমিরদা পঞ্চায়েতে তেল সরপাই মডেল ইনস্টিটিউশন ক্যাম্প দুয়ারে সর সরকার কর্মসূচী অনুষ্ঠিত হয় বিধায়ক সেখানে উপস্থিত ছিলেন কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সভাপতি মিতা রানী সাউ, সহ-সভাপতি বিকাশ বেজ,বি ডিও নেহাল আহমেদ, কুমিরদা পঞ্চায়েত প্রধান শিবানী খিলা, দুর্মুঠ পঞ্চায়েত প্রধান ঈশিতা রানা, ভাজা চাউলি পঞ্চায়েত প্রধান স্বপন কুমার বাগ, কানাই দীঘি পঞ্চায়েত প্রধান দীপান্বিতা ওঝা, পঞ্চায়েত সমিতির সদস্য লক্ষ্মণ মণ্ডল, তিন কর্মাধ্যক্ষ অশোক প্রধান, নমিতা পাল,নন্দিতা আদক প্রমুখ। বিভিন্ন বিভাগে প্রায় ৫৬০০ আবেদন জমা পড়ে বলে জানান।
এগরা -১এর জুমকী গ্ৰাম পঞ্চায়েত কার্যালয়ে দুয়ারে সরকার ক্যাম্প বিধায়কের পরিদর্শন কালে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান শিবানী পন্ডিত, উপ প্রধান উদয়শঙ্কর সর, পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ, দলের ব্লক সভাপতি বিজন বিহারী সাউ, বিডিও সুমন ঘোষ, জয়েন্ট বিডিও সুমন বিশ্বাস, এক্সিকিউটিভ সুখেন্দু বিকাশ পয়ড়্যা সহ আধিকারিক গণ। বিভিন্ন স্তরে প্রায় ৪৫০০ আবেদন জমা পড়ে। সব কেন্দ্রগুলিতে লক্ষণীয় ভিড় ছিল লক্ষী ভান্ডার প্রকল্পের আবেদনে। তরুণ বাবু প্রতিটি ক্যাম্পে দলীয় নেতৃত্বের পাশাপাশি উপস্থিত আধিকারিকদের সঙ্গে কথা বলে, মানুষ যত বেশি সংখ্যক আবেদনের সুযোগ পায় তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্ৰহনের পরামর্শ দেন।