গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেক্স: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।পবিত্র রাখি বন্ধনের দিনে এগরা -১ও ২ পঞ্চায়েত সমিতির পরিচালনায় এবং রাজ‍্য ব্লক যুব কল‍্যাণ ও ক্রীড়া দপ্তর আয়োজিত সংস্কৃতি দিবস উদযাপন হয় রবিবার।এগরা-১এর কুদি ও এগরা-২ বালিঘাই পঞ্চায়েত সমিতি প্রশাসনিক ভাবে রাখিবন্ধন উৎসব সংস্কৃতি দিবস হিসেবে পালন হয়। দুই অনুষ্ঠানে মঙ্গলদীপ জ্বেলে শুভ উদ্বোধন করেন এলাকার জনপ্রিয় বিধায়ক শিক্ষাবিদ তরুণ কুমার মাইতি সঙ্গে ব্লক যুব আধিকারিক সাগরিকা মান্না রাজ ।এগরা-১ পঞ্চায়েত

    সমিতির সভাগৃহে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ, এগরা- ১ এর বিডিও সুমন ঘোষ, জয়েন্ট বিডিও সুমন বিশ্বাস, জেড়থান পঞ্চায়েতের উপ প্রধান বিজন বিহারী সাউ, পঞ্চায়েত সমিতির সদস্য সদস‍্যা। এগরা-২
                        এর অনুরুপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান সমাজসেবী স্বরাজ খাঁড়া কর্মাধ্যক্ষ শ্রাবন্তী দাস, জেলা পরিষদ সদস্যা গায়ত্রী পাত্র সমাজসেবী কিশোর গোপাল ভূঁঞ‍্যা প্রমুখ।
      বিধায়ক তার বক্তব্যে রাখিবন্ধনের পৌরানিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে এর প্রাসঙ্গিকতা স্মরণ করিয়ে দেন। পাশাপাশি রাজ্য সরকারের এই দিনটি যথাযথভাবে পালনে র উদ্যোগ গ্ৰহন করার প্রসংশা করে। অনুষ্ঠানে উপস্থিত সকলে একে অপরের হাতে রাখি পরিয়ে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হন।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *