
গৌরীশংকর মহাপাত্র ;দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। কাঁথি-৩ পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের উদ্যোগে পবিত্র রাখিবন্ধনের দিনে উৎসবের মেজাজে এটি সম্প্রীতির দিবস হিসেবে পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি- ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি মিতা রানী সাউ, সহ সভাপতি বিকাশ চন্দ্র বেজ, কর্মাধ্যক্ষ শ্যামল দাস, অশোক প্রধান, অমৃতাংশু প্রধান, নবনীতা পাল, নন্দিতা আদক, এছাড়া ও সকল সদস্য ও সদস্যা বৃন্দ এবং বিশিষ্ট সমাজসেবী গৌরীশঙ্কর মিশ্র । ছিলেন সকল শিক্ষক শিক্ষিকা এবং শুভানুধ্যায়ীগণ।
