
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেক্স: এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।এগরা-২এর কমলপুর বস্তির সংখ্যালঘু ভাইয়ের হাতে রাখী পরিয়ে সম্প্রীতির বার্তা দিয়ে উৎসবের উদ্বোধন করেন বালিঘাই জগন্নাথজীউ সেবা সমিতির কর্ণধার আশীষ ধাওয়া। বালিঘাই হাইস্কুলের সামনে ও মন্দিরের কাছে রাস্তায় দুটি ক্যাম্প থেকে ৩০০০ হাজার মানুষের হাতে রাখী পরিয়ে সংস্থার সভাপতি অম্বিকেশ মহাপাত্র রাখি বাঁধছেন সম্পাদকের হাতে। সন্দেশ বিতরণ করেন সেবা সমিতি। ছিলেন সংস্থা সভাপতি অম্বিকেশ মহাপাত্র, সহ-সম্পাদক জন্মেঞ্জয় প্রধান, অধ্যাপক জয়দেব জানা, সুকান্ত প্রধান, শিশির মাইতি ,মান গোবিন্দ জানা, শিক্ষিকা মধুমিতা দাস পাহাড়ি, সাথী জানা, রুনু করণ প্রমুখ

