
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। রবিবার রাখীপূর্ণিমার পবিত্র দিনে এগরা পৌরসভার ৪ নং ওয়ার্ডে পরিবার আয়োজিত এগরার সাহিত্য সংস্কৃতিতে এক উল্লেখ যোগ্য ব্যক্তিত্ব শিক্ষক, সাংবাদিক ও গণসংগঠক অমর মাইতির স্মৃতিচারণা হয়। তার বসত বাটিতে মঙ্গলদীপ প্রজ্জ্বলনে অনুষ্ঠানের উদ্বোধন করেন তাঁর সহ ধর্মিনী মালতী মাইতি। প্রতিকৃতিতে মাল্যদান করেন কন্যা মহুয়া মাইতি। পরে পরে উপস্থিত সংগঠন গুলির কর্মকর্তাগণ। যে সমস্ত প্রতিষ্ঠানে অমর বাবু যুক্ত ছিলেন সেই প্রতিষ্ঠানে আমন্ত্রিত কর্মকর্তাগন তার বর্ণময় কর্মজীবনের নানান দিক তুলে ধরে আলোচনা করেন। মোহনপুর হাইস্কুলে সহশিক্ষক ও এগরা লায়ন্সের প্রাক্তন সম্পাদক সত্যেন প্রধান সহকর্মীর জীবনের নানান ঘটনা তুলে ধরে স্মৃতি চারণা করেন। না জানা অনেক তথ্য তুলে ধরেন এগরা হাসপাতালের এস ডি এম ও ডা: অনিল মিশ্র। রাজনৈতিক সহকর্মী অধ্যাপক হৃষিকেশ পয়ড়্যা, সুকুমার দাস, তপন মহাপাত্র, পলাশ আচার্যরা তিনি কিভাবে সংগঠন গুলিকে সমৃদ্ধ করেছেন তা উল্লেখ করেন। এগরা নাগরিক কমিটির ডা:এন কে প্রধান ও জগদীশ সাউ, এগরা শহীদ স্মরণ কমিটির সম্পাদক কিশোর বসু, শিক্ষক দেবাশীষ জানা, অধ্যাপক নির্মল জানা, এগরা সাধারণ পাঠাগারের কর্মকর্তা আইনজীবী প্রদীপ দাস মহাপাত্র ও বনবিহারী পাত্র, সহকর্মী ও সুহৃদ সুরেন্দ্র নাথ গুচ্ছাইত, এগরা সাহিত্য একাডেমীর পক্ষেমনতোষ আচার্য, এগরা প্রেসক্লাব ও এগরা মহাকুমা বইমেলার পক্ষে কার্যকরী সভাপতি বীরকুমার শী ও সম্পাদক গৌরীশংকর মহাপাত্র, এগরা কথা ছন্দের সম্পাদক চক্রধর দাস প্রমুখ স্মৃতি চারণায় অংশ নেন। প্রাসঙ্গিক সঙ্গীত ও আবৃত্তি পরিবেশনে শ্রদ্ধা জ্ঞাপন করে এগরা কথা ছন্দের শিক্ষার্থীগণ ও তার কর্ম মোহনপুর হাইস্কুলের শিক্ষিকা শ্রীমতি মান্না। আলোচনায় আবেগঘন মুহূর্তে সকলে তার বর্ণময় কর্মজীবন, তার চিন্তাভাবনা, তার অপ্রকাশিত লেখা প্রকাশ, বিভিন্ন প্রতিষ্ঠানগুলির কর্মকর্তাদের লেখা সম্বলিত স্মরণিকা প্রকাকাশের প্রস্তাব, জন্মস্থান কিসমত ঘাটুয়ায় তাঁর স্মৃতিতে কিছু স্থায়ী কাজের প্রসঙ্গ ও উঠে আসে। রাজনৈতিক কর্মজীবনের তার ভূমিকা ও অকৃপণ সহযোগিতার উল্লেখ করে রাজ্যের প্রাক্তন পরিষদীয় মন্ত্রী অধ্যাপক প্রবোধচন্দ্র সিনহার প্রেরিত চিঠি পাঠ করিয়ে স্মৃতি চারনা করেন অনুষ্ঠানের সঞ্চালক শহীদ স্মরণ কমিটি সহ-সভাপতি সুকুমার রায়। শেষে উপস্থিত সকলেই ধন্যবাদ জানান তার জামাতা অতনু মান্না।