গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। রবিবার রাখীপূর্ণিমায় এগরা পৌরসভার ৪ নং ওয়ার্ডে পরিবারের পক্ষে এগরার সাহিতিক, শিক্ষক, সাংবাদিক ও গণসংগঠক অমর মাইতির স্মৃতিচারণার আয়োজন হয়। প্রদীপ প্রজ্জ্বলনে অনুষ্ঠানের উদ্বোধন করেন তাঁর সহ ধর্মিনী মালতী মাইতি। প্রতিকৃতিতে মাল‍্যদান করেন

                     কন্যা মহুয়া মাইতি। যে সমস্ত প্রতিষ্ঠানে অমর বাবু যুক্ত ছিলেন সেই প্রতিষ্ঠানে আমন্ত্রিত কর্মকর্তাগন তার বর্ণময় কর্মজীবনের নানান দিক তুলে ধরে আলোচনা করেন। মোহনপুর হাইস্কুলে সহশিক্ষক ও এগরা লায়নের প্রাক্তন সম্পাদক সত‍্যেন প্রধান সহকর্মীর জীবনের নানান  না জানা ঘটনা উল্লেখ করেন।  এগরা হাসপাতালের প্রাক্তন এস ডি  এম ও ড: অনিল মিশ্র, রাজনৈতিক সহকর্মী অধ্যাপক হৃষিকেশ পয়ড়‍্যা,  সুকুমার দাস,তপন মহাপাত্র, পলাশ আচার্যরা কিভাবে সংগঠনকে সমৃদ্ধ করেছেন তা উল্লেখ করেন। এগরা নাগরিক কমিটির পক্ষে ডা:এন কে প্রধান ও জগদীশ সাউ তার ব‍্যতিক্রমি চিন্তা ধারা উপস্থাপন করেন। এগরা শহীদ স্মরণ কমিটি সম্পাদক কিশোর বসু, শিক্ষক দেবাশীষ জানা, অধ্যাপক নির্মল জানা, এগরা সাধারণ পাঠাগারের আইনজীবী প্রদীপ দাস মহাপাত্র ও বনবিহারী পাত্র ,তাঁর সহকর্মী সুরেন্দ্র নাথ গুচ্ছাইত, এগরা সাহিত্য একাডেমীর পক্ষে মনতোষ আচার্য, এগরা প্রেসক্লাব ও এগরা মহাকুমা বইমেলার কার্যকরী সভাপতি 
             
      বীরকুমার শী ও সম্পাদক গৌরীশংকর মহাপাত্র, এগরা কথা ছন্দের সম্পাদক চক্রধর দাস প্রমুখ তার চিন্তাধারার তুলে ধরে বলেন এগরা সাহিত্য ও সংস্কৃতি জগৎ এক দক্ষ সংগঠক ও অভিভাবক হারিয়েছে ।অনুষ্ঠানে প্রাসঙ্গিক সঙ্গীত ও আবৃত্তি পরিবেশনে শ্রদ্ধা জ্ঞাপন এগরা কথা ছন্দের শিক্ষার্থীগণ। আলোচনায় তার বর্ণময় কর্মজীবন, তার চিন্তাভাবনা, তার অপ্রকাশিত লেখা ছাপার , বিভিন্ন প্রতিষ্ঠানগুলির কর্মকর্তাদের লেখা
        সম্বলিত স্মরণিকা প্রকাশ, জন্মস্থান কিসমত ঘাটুয়ায় তার স্মৃতিতে স্থায়ী কাজের প্রসঙ্গ ও উঠে আসে।  তাঁর রাজনৈতিক দৃষ্টি ভঙ্গী প্রসঙ্গে কেউ বলেন তিনি বামপন্থী, কেউ বলেন উদার  ও যুক্তি বাদী বামপন্থায় আস্তিশীল, কেউ বলেন তিনি  বামপন্থা ও সমন্বয় চিন্তা ধারার প্রগতি শীল কমিউনিষ্ট। রাজনৈতিক কর্মজীবনের তার ভূমিকা উল্লেখ করে রাজ্যের প্রাক্তন পরিষদীয় মন্ত্রী অধ্যাপক প্রবোধচন্দ্র সিনহার লিখিত স্মৃতি চারনা করেন অনুষ্ঠানের সঞ্চালক শহীদ স্মরণ কমিটি সহ-সভাপতি সুকুমার রায়। শেষে উপস্থিত সকলেই ধন্যবাদ জানান তার জামাতা অতনু মান্না।

          Share

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *